সেনানিবাসের বাড়ি ছাড়ার ব্যাপারে সরকারী নোটিশের বিরুদ্ধে রিট করেছেন বেগম খালেদা জিয়া
০৩ রা মে, ২০০৯ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির লিজ বাতিল এবং বাড়ি ছাড়ার ব্যাপারে সরকারী নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন । আজ বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম. আজিজুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নোটিশের বিরুদ্ধে রিটের জন্য হলফনামা জমা দেয়ার অনুমতি দেন।
Click This Link
গত ৮ এপ্রিল শেখ হাসিনার মন্ত্রীপরিষদ বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই বিএনপি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ১৯৮১ সালে বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়িটি বৈধভাবেই বরাদ্দ দেয়া হয়েছিলো। তার প্রমাণ তাদের কাছে রয়েছে। তাই সরকারকে আদালতে গিয়ে প্রমাণ করতে হবে বেগম খালেদা জিয়ার বাড়ির দলিল বৈধ নয়। তবে সরকার বলছে, কোন বৈধ কাগজপত্র ছাড়াই বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িটি দখল করে আছেন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এখন আদালতের উপরই নির্ভর করছে সব। তারা বলছেন, এই ইস্যুকে কেন্দ্র করে যাতে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত না হয়ে উঠে সে জন্য আদালতের নির্দেশনা উভয়কেই মেনে নিতে হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৯ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন