খালেদা জিয়ার রিট নিয়ে বিচারপতিদের বিব্রতবোধ ও কিছু প্রশ্ন
০৩ রা মে, ২০০৯ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ হাইকোর্টের দুইটি বেঞ্চের দুজন বিচারপতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার ব্যাপারে সরকারী নোটিশের বিরুদ্ধে আজ দায়ের করা একটি রিট আবেদনের শুনানিতে বিব্রত বোধ করেছেন । তবে তৃতীয় একটি বেঞ্চ রিট আবেদনটি গ্রহণ করে আগামী রোববার পর্যন্ত শুনানী মুলতবি করেছেন।
Click This Link প্রথমে রিট আবেদনটি শুনানির জন্য বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মো. আজিজুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে পাঠানো হয়। কিন্তু এই বেঞ্চের বিচারপতি মো. আজিজুল হক শুনানিতে বিব্রতবোধ করেন। পরে রিট আবেদনটি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চে পাঠানো হয়। কিন্তু ঐ বেঞ্চের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীও বিব্রতবোধ করেন। এরপর বেলা ৩টার দিকে আইনজীবীরা তৃতীয় বেঞ্চে যান। তৃতীয় একটি বেঞ্চের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি আব্দুল হাকিম খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের বিরুদ্ধে তার আইনজীবীদের করা রিট আবেদনের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন।
এখন প্রশ্ন হচ্ছে, ঐ দুজন বিচারপতির বিব্রতবোধ করার কারণ কি ? তারা কি সরকারের চাপে পড়ে শুনানী গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন ? বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর রিট গ্রহণের ক্ষেত্রে বিচারপতিদের যদি এই দশা হয় তাহলে সাধারণ মানুষের কি হবে ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন