আমি এখন নিউজ টেবিলে বসা। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নিয়ে একের পর এক আপডেট আসছে। দাপুটে প্রার্থী শামীম ওসমান বলে যাচ্ছেন ‘আমাকে হাত পা বেধে হারানো হচ্ছে ; নির্বাচন বয়কট করা হবে; পুলিশ প্রশাসন প্রতিদ্বন্ধী আইভীর হয়ে কাজ করছে ; শামীমের চোখে জল- এ ধরনের একের পর এক উক্তি। অন্যদিকে আইভী এই কেন্দ্রে ...ভোটে এগিয়ে ; আইভীর বাড়িতে নেতা-কর্মীদের উল্লাস।
বোধকরি অনেক দেড়িতে হলেও শামীম ওসমানের বোধদয় হয়েছে। বাগে পেয়ে ১০ বছর আগের জবাব দিয়ে দিলো নারায়নগঞ্জের জনতা। যে দলের পাওয়ারে কারনে সেদিন শামীম, হাজারী কিংবা আবুল হাসনাতরা গডফাদারের তকমা পড়েছিলো, সেই দলও কি আসলে তাদের চায়। আশাকরি রাত ১০ টার পর আমার মতো সকল পাঠক সমস্বরে বলে উঠবেন ‘না’। এতোক্ষনে শামীম ভাইও হয়তো বুঝতে পেরেছেন দল তাকে সমর্থন দিয়েছে, দিল দেয়নি। অর্থাৎ গাছের উপরে পানি ঢেলে গোড়া কেটেছে আওয়ামী লীগ। আর এ কারনেই হয়তো ওইসব উক্তি করেছেন। একটি দৈনিক সংবাদ পত্রে কাজ করার সুবাধে শুরু থেকেই বিষয়টি বোঝার উপলব্ধি হয়েছিলো ; সেটি হলো অনেক হিসাব থাকায় সেদিন শামীম ওসমানকে সমর্থন দিতে হয়েছিলো আওয়ামী লীগকে। অন্যথায় আইভীই হতো আওয়ামী লীগের দলীয় প্রার্থী। যা হোক শামীম ওসমান যদি বুঝে থাকেন, তবে ভালো। তাহলে তওবা করে নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নিয়ে প্রতিদ্বন্ধীর প্রতি সদাচারন করবেন। পাশাপাশি নিজের গডফাদার পরিচয়টা ঘুচিয়ে ফেলার চেষ্টা করবেন। যদি পারেন তবে ফলাফল সামনের জাতীয় নির্বাচনেও পেতে পারেন। ধৈর্য্য ধরুন.......। আপডেট আসছে...প্রতিদ্বন্ধী প্রার্থীর ফলাফল দেখে মুশরে পড়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সবচেয়ে দাপুটে প্রার্থী শামীম ওসমান।
আলোচিত ব্লগ
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।