somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাডায় ৭০ দিন - ৯ম পর্ব

০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা (তারেক-উল আলম) গত বছর কেনাডা বেড়াতে এসেছিলেন। কেনাডা থেকে দেশে ফিরে একটা বই লিখেছেন – ‘কানাডায় ৭০ দিন’। আজ পড়ুন এর ৯ম পর্বঃ

রিদুন-সেজুতির ডিনার

রাতে রিদুন -সেজুতির ডিনারে নিমন্ত্রণ। উপলক্ষ্য তাদের প্রথম সন্তান সামিদের জম্মদিন। আজ সামিদের বয়স এক বছর পূর্ণ হলো। অনুষ্ঠান স্থল প্ল্যাটস লেন কমিউনিটি সেন্টার। আমাদের বাসা থেকে মিনিট দশেক হাঁটা পথ। কিন্তু রাত ন’ টায় শাহেদ গাড়ি নিয়ে হাজির আমাদের নিয়ে যেতে। শুভ হেঁটেই রওনা দিলো, আর আমরা সবাই গাড়িতে গেলাম।

ইতিমধ্যে অতিথিরা সবাই পৌঁছে গেছেন। অতিথিদের মধ্যে প্রায় সবাই ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী এবং বাংলাদেশ থেকে বেড়াতে যাওয়া কিছু অভিভাবক। রিদুন ওয়েস্টার্নে পিএইচডি গবেষক আর সেজুতি মাস্টার্সের ছাত্রী। রিদুন বুয়েট থেকে পাশ করা আর সেজুতি ইংল্যান্ড থেকে। সেজুতি ভালো রবীন্দ্র সংগীত গায়।

নওরিনের বাবা মা (নওরিন বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন করে ওয়েস্টার্নে স্নাতকোত্তরের ছাত্রী), ইফতেখারের (পিএইচডি গবেষক) বাবা-মা, শ্বশুর, শ্বাশুড়ী, আর আমরা স্বামী-স্ত্রী- বয়স্কদের মধ্যে এ ক’জনাই। মোটামুটি শ’খানেকের উপর মেহমান। এখানকার বাংলাদেশিরা কোন না কোন অনুষ্ঠানের মাধ্যমে একত্র হয় মাসে কয়েকবার। তাই তাদের পরস্পরের মধ্যে খুব ঘনিষ্টতা। এরা স্বদেশ ভূমি ছেড়ে এতদূর দেশে রয়েছে তা ভুলে যায় পরস্পরের ঘনিষ্ট সাহচর্যে। এরা নিজদের সুখ-দুঃখ, আনন্দ- বেদনা ভাগাভাগি করে নেয়। ‘বাঙালি বিদেশে আপন, দেশে দুর্জন’--এ দেশে এসে, এদের দেখে আমার বারবার তাই মনে হলো।

কমিউনিটি হলটি খুব বড় নয়, শ’ দুয়েক লোকের অনুষ্ঠানের জন্যে যথেষ্ট। একটি বড় ফ্ল্যাট বাড়ির নিচ তলায় এই কমিউনিটি হল। বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠানগুলো এখানে হয়। এর আশে পাশেই অধিকাংশ বাংলাদেশির বসবাস। ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সীমানার মধ্যেই এর অবস্থান। তাই, বাঙালিদের যে কোন অনুষ্ঠানের টার্গেট প্ল্যাটস লেনের এই কমিউনিটি সেন্টার।

খাবার আনা হয়েছে টরন্টো থেকে। খাবার বরাবরের মতোই--চিকেন, বীফ, পোলাও ইত্যাদি। ভেজিটেবল করা হয়েছে চার পাঁচ আইটেম দিয়ে। ভেজিটেবলের সাথে আবার ছোট ছোট চিংড়ি মেশানো, অনেকটা চাইনিজ স্টাইলে। আমার এ ধরণের ভেজিটেবল খুব প্রিয়। ছালাদ আছে, আর আছে বোরহানি যা এ দেশে একটি দুর্লভ বস্তু। অন্যান্য সফট ড্রিংকস তো আছেই। যথেষ্ট সু-স্বাদু হয়েছে খাবার। সবাই বেশ তৃপ্তি নিয়েই খেলো। সবচেয়ে বেশি মজা হয়েছে পায়েস। খেজুর গুড়ের পায়েস! বাংলাদেশ থেকে নাকি এই খেঁজুর গুড় আনা হয়েছে। এটা বাসায় তৈরি করা হয়েছে। আমি ভুলে গেলাম আমার ডায়াবেটিস, বাটি ভরে খেলাম !

আমরা অভিভাবকরা সবাই একটা টেবিলে বসেছি আর বাকিরা বুফে। মেয়েদের ভিন্নরুমে পরিবেশন করা হয়েছে। প্লেট, গ্লাস, চামচ সব ওয়ানটাইম ইয়ুজ, পরিস্কার করার হাঙ্গামা নেই। সেলফ সার্ভিস সবার জন্যে।

সর্বশেষ পর্ব কেক কাটা। সামিদের জম্ম দিনের কেক। প্রায় ১০ পাউন্ড ওজনের একটি বড় চকোলেট কেক সামিদের জম্মদিনের শুভেচ্ছা খোদাই করা। কেক কাটা হলো। ‘হ্যাপি বার্থডে’ গান হলো। হাততালি দিয়ে ছোট্ট সামিদকে জম্মদিনের শুভেচ্ছা জানালো সবাই।

অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে বাসায় ফিরতে রাত বারটা। অবশ্য ধ্রুব', ধ্রুব'র মা, দাদি আগেই বাসায় ফিরেছে শাহেদের গাড়িতে।

(ক্রমশ)
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×