somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যইি অনুকরনীয়

১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অগ্নিকন্যাখ্যাত প্রবীন রাজনীতিক মতিয়া চৌধুরীর সততা ও নিরাভরণ জীবনের কথা কমবেশি সবারই জানা। ঘরের কাজ তো বটেই, কাঁচা বাজারটিও নিজেই করেন। মন্ত্রী হওয়ার পরও শত ব্যস্ততার মাঝে সুযোগ পেলেই চলে যান কোনো না কোনো কাঁচাবাজারে। যেমনটি গিয়েছিলেন গতকাল।

ঘড়ির কাঁটায় তখন পাঁচটা। ঘিঞ্জি, কর্দমাক্ত ও দুর্গন্ধযুক্ত কাওরানবাজারে ঢুকে পড়লেন। প্রথমে পুরো বাজার হেঁটে কাঁচামরিচ থেকে শুরু করে আলু-পটল-আদা -পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম শুনলেন। তারপর নিজের ঘরের জন্য বাজার-সদাই করলেন। পাইকারি বাজারের পাশেই তিনি দেখলেন খর্বাকৃতির একজন মহিলা একডালি ভালো করলার পাশাপাশি আংশিক নষ্ট অর্থাৎ থেতলানো ও পচে যাওয়া করলার অংশ ছুরি দিয়ে কেটে ফেলে দিয়ে ছোট ছোট ভাগা দিয়ে বসে আছেন। স্বামী পরিত্যক্তা গাইবান্ধার এই মহিলার নাম রেনু। রেনুর কাছ থেকে এক ভাগা করলা দরাদরি করে ১২ টাকায় কিনে ব্যাগে ভরলেন। মতিয়া চৌধুরী ওই মহিলা দোকারদারকে ২০ টাকার নোট দিলেন। মহিলা দোকানদার পাশের পুরুষ দোকানদারকে ভাংতি দিয়ে সাহায্য করতে বললেন। পুরুষ দোকানদারটি খুচরা নাই বলে তা দিতে অস্বীকার করায় মহিলা দোকানদারটি পুরুষ দোকানদারটিকে ধমক দিয়ে বললেন, ‘দেস না, বেডিরে খাড়া করাই রাখছি।’ ঠিক তখনই পাশ দিয়ে এক ভদ্রমহিলা বাজার করে যাচ্ছিলেন। তিনি মন্ত্রী মতিয়া চৌধুরীকে ‘বেডি’ বলায় মহিলা দোকারদারটিকে বললেন ‘বেয়াদব’। তুমি কি চেনোÑ উনি কে? তখন মতিয়া চৌধুরী ভদ্রমহিলাকে বললেন ‘থাক। ওরা অবুঝ।’

এবার মতিয়া গেলেন জালাল নামের এক আদা বিক্রেতার কাছে। সেখানে তিনি ভালো ও অপেক্ষাকৃত খারাপ আদার দাম জিজ্ঞেস করলেন। জবাবে দোকানদার জানালেনÑ ভালো আদা ৬০ টাকা এবং খারাপ আদার দাম ২৪ টাকা কেজি। তখন মতিয়া চৌধুরী ১২ টাকায় আধা কেজি খারাপ আদা কিনে ব্যাগে ভরলেন। এরপর চলে গেলেন লেবুর দোকানে। সেখানে গিয়ে দাম শুনে জানলেনÑ বড় সাইজের ভালো লেবুর হালি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। সেগুলো না কিনে মতিয়া চৌধুরী শহীদ মিয়া নামে এক দোকানদারের কাছ থেকে সবচেয়ে কমদামি লেবুর ডালি থেকে ১২ টাকা ডজন হিসেবে ১০ টাকায় ১০টি লেবু কিনলেন।

Click This Link
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×