somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো নষ্ট হয়ে যায়নি_

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানিস মা, এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি আমি,
তা না হলে তোর ছেলেদের গৌরবগাঁথা শুনলে আমার চোখে জল আসে কেন বল?

এখনো সম্পুর্ন নষ্ট হইনি রে মা,
এখনো এ হৃদয়ে কেঁপে কেঁপে ওঠে তোর চাপাকন্না।

তোর ছেলে এখনো অন্যায়ের প্রতিবাদ করেতে জানে
এখনো তার হৃদয়ে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে আগ্নেগিরি,
এখনো বুকের মধ্যে বাস করে অনন্ত দুঃসাহস,
এখনো শক্তি আছে তোকে শত্রুর কবল থেকে ছিনিয়ে আনার।

মা তোর ছেলেকে এত পাষাণ ভাবিস কেনো মা,
তোর ছেলে এখনো তোর আদর্শ বুকে ধারণ করে,
তোর উপরে হাজার বছরের নির্যাতনের কালিমা,
এক নিমিষে দূর করতে তোর ছেলে এখনো বদ্ধ পরিকর।

মারে তোর মিষ্টি ভাষায় মধুর গান শুনবো বলে,
তোর মুখের ভাষা আমি কেড়ে নিতে দেইনি কাউকে,
তোর বুকে ঘুমাবো বলে কাউকে প্রশ্রয় দেয়নি তোর সীমানায়,
তোর সেই ছেলে আমি মা, এখনো আছি, থাকবো।

মা তোর ছেলে পঁচে যায়নি মা,
এখনো তোর ছেলের বুকে আড়মোড়া দেয় অনুভুতি
তোর কথায় সিক্ত হয় তার বুক, চোখ,মুখ
তোর মমতায় স্নিগ্ধ হয় তার অবয়ব।

তোকে অনেক ভালোবাসিরে মা,
তাই তোর বুকে যেতে বারবার ঝাঁপিয়ে পড়ি
মরণ যুদ্ধে, শহীদ হব আর তোর বুকে ঘুমাবো,
মৃত্যুর পরেও থাকবো তোর আশ্রয়ে, তোর কোলে।

আমি এখনো পুরোপুরি নষ্ট হয়ে যাইনি রে মা,
তোর বুকে ঘুমানোর যোগ্যতা আমি অর্জন করে নিব,
আগলে রাখিস মা, যেমন করে রেখেছিস।

সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×