somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন জংগী! তানভীর কাদেরী এবং আমরা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল থেকে খুব অস্বস্তি নিয়েই আছি। আমি রবির ফাইনেন্স (তখন ছিলো একটেল) এ জয়েন করি ২০০৩ এর অক্টোবর এ। আমাদের কয়েক মাস পরেই মার্কেটিং ডিপার্টমেন্ট এ জয়েন করে এক ঝাক আধুনিক স্মার্ট ছেলে মেয়ে। যাদের কথা বলা, চলা, ড্রেসআপ সবকিছুতেই ছিলো আধুনিকতার ছাপ। মাঝে মাঝে তাদের দেখে মনে হতো আমি তাদের চেয়ে কত আনস্মার্ট!! তবে চাকুরী সুত্র এবং বয়সের নৈকট্যের কারনে সবার সাথেই খুব দ্রুতই একটা দারুন সম্পর্ক তৈরী হয়ে গেল। মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বন্ধের দিনে ক্রিকেট খেলতে যাওয়া, সাথে আছে একটেল এর বিভিন্ন প্রোগ্রামে সবাই মিলে অংশনেয়া আর অনুষ্ঠানের শেষাংশে গানের সাথে নাচ আর মজা করা। আমরা সবাই কাজ আর কাজের মাঝে আনন্দ নিয়ে চলতাম।

তানভীর এর সাথেও বেশ ভাল একটা বোঝাপড়া ছিলো। বেশ হাসিখুশি, স্বপ্রতিভ একটা ছেলে। একটেলে জয়েন করার পর যমজ ছেলে হলো। আমাদের বড় ছেলের বছর দুএক আগে। বিভিন্ন অনুষ্ঠানে তানভীর এর যমজ ছেলেদের দেখে খুব ভাল লাগতো। ভাবীও বেশ মিশুক। সহজেই আপন হয়ে গিয়েছিলাম।

যতটুকু মনে পরে ৫ বছর আগে তানভীর হজ করে এলো এরপর দাড়ি রাখলো, একটু পরিবর্তন এলো চলা ফেরায়। যা খুব স্বাভাবিক মনে হয়েছিলো। হজ করারপর এই সাধারণ পরিবর্তনটুকু আমরা প্রত্যাশাও করি। যোগাযোগ একটু কমে গিয়েছিলো। বছর চারেক আগে রবি ছেড়ে ডাচ বাংলা ব্যাংকে জয়েন করলো। কালে ভদ্রে দুএকবার ফোনে কথা হয়েছে কিন্তু সরাসরি আর দেখা হয়নি।

তিন বছর আগে আমিও রবি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। ফলে তানভীর এর সাথে যোগাযোগ আরো কমে গেছে।

আজিমপুর এ জংগি আস্তানায় পুলিশের অভিযানের খবরে দারুন আনন্দিত হয়েছিলাম। তানভীর নামের জংগি মারা যাওয়ায় মনে মনে পুলিশকে বাহবা দিয়েছি। কিন্তু খুব অপ্রস্তুত বোধ করেছি নারী জংগিদের কথা জেনে!! এই ছোট ছোট বাচ্চাদের এই জংগিবাদ আর বাজে পরিস্থিতিতে মা-বাবা হয়ে কিভাবে ফেলেতে পারলো??

আজ পেপারে তানভীর কাদেরীর খবর দেখে বিড়াট ধাক্কা খেয়েছি। আমার চেনা সেই তানভীর এটা? কি ভাবে সম্ভব? এই অল্প কয়েক বছরে এতটা চেঞ্জ কিভাবে সম্ভব? আধুনিক মন মানসিকতার স্মার্ট ছেলে কিভাবে এত গোড়া আর এতবড় নির্বুদ্ধিতার পরিচয় দিলো? ওতো অশিক্ষিত ছিলোনা? তানভীরতো চাইলেই কোরাআন শরীফ এর বংগানুবাদ পড়ে দেখতে পারতো? ইচ্ছে করলেই নেটে জিহাদ আর ধর্ম প্রচার নিয়ে কি বলা হয়েছে জানতে পারতো? আলেমদের সাথে আলোচনা করতে পারতো?

নিজের ১৩ বছরের ছেলেকেও জংগিবাদে উদ্বুদ্ধ করেছে এবং ফিদাহ বানাতে চাচ্ছে? কিভাবে নিজের বুদ্ধি বিবেক এতটা লোপ পেতে পারে? একবার তার যমজ ছেলেদের কথা বউ মা-বাবার কথা ভাবলোনা? দেশ, বন্ধু-বান্ধব এমনকি ধর্মের কথাও ভাবলোনা?

জংগিবাদ আর বেহেশত যদি এতই সহজ হতো তাহলে দেশের বড় বড় আলেম, মাওলানাগন এই রাস্তায় যাচ্ছেন না কেন? সৌদিসহ পাকিস্তান, ইরান এর ইসলামিবীদরা বেহেশত যাবার এই সহজ পথে পা বাড়াচ্ছেন না কেন?

আধুনিক, শিক্ষিত, ধার্মিক ছেলেদের মাথা, কিভাবে ওয়াশ করে এই ভ্রান্ত ধারনা ঢুকিয়ে দেয়? আর এরা বিবেক, বিবেচনা সব ভুলে ভুল পথে হাটা শুরু করে?

প্রদীপ এর আলোর নীচে এতটা অন্ধকার কেন এদের জীবনে?

সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×