somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি অনেকটা সমগ্র বাংলাদেশ ৫ টন টাইপের।

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অনেকটা সমগ্র বাংলাদেশ ৫ টন টাইপের। আমার জন্ম চাঁদপুরে কিন্তু আমার দাদা বাড়ী শরীয়তপুর, আমি স্কুল-কলেজ পাশ করেছি কুমিল্লা থেকে আর ঘর সংসার চাকুরী ঢাকায়।

আমার জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে ৯০-৯৪ সাল। ঐ সময়টা আমরা কুমিল্লায় ছিলাম। আমরা ঠাকুর পাড়ার কাছেই ছিলাম। সিভিল সার্জন এর বাসভবনে আর আমাদের বাসার পাশেই ছিলো অভয় আশ্রম। আমার সবচেয়ে প্রিয় জায়গাই ছিলো, শীতল ভান্ডার, প্রতিদিন বিকেল বেলা সাইকেল চালিয়ে যেতাম গরম রসমালাই খাবো বলে। কখনো অস্বস্তিবোধ করিনিতো?

আমর জন্ম চাঁদপুরে মুন্সেফ কোয়ার্টারে এর পর মুখার্জি ঘাট, পালপাড়া আবার মুখার্জি ঘাটে থেকেছি। প্রায় সবখানেই আমাদের বাসার আশে পাশেই ছিলো হিন্দু বাড়ী। প্রতিদিনই মাগরিব এর আযান শুনতাম, আবার প্রায় কাছাকাছি সময় উলু ধ্বনি। কখনো বিরক্ত হইনি বা মনে হয়নি অন্য কিছু।

আব্বু ডাক্তার, আর তার রুগীদের মধ্যে অনেকেই ছিলেন হিন্দু। কখনোতো দেখিনি আব্বু রুগীদের, কে হিন্দু? আর কে মুসলমান চিন্তা করছেন চিকিৎসা করার সময়!

আমাদের গ্রামের এক মাত্র হিন্দু পরিবার শংকরদাদের পরিবার। বাড়ীতে গিয়েছি, আর তাদের ঘরে যাইনি!মিষ্টি খেতে এমন ইতিহাস নেই। আমার ছেলেদের নিয়ে বাজারে গেলেই ঘুরে ফিরে শংকরদাদের ঘরে গিয়ে গরম মিষ্টি খাইয়ে আনি এখন। একবারের জন্যেও তো মনে হয় না, শংকরদা হিন্দু? আর মিষ্টি দেবার সময় উনিও তো কখনো ভাবে না আমরা মুসলমান!

চাঁদপুর আর কুমিল্লায় আমার বন্ধুদের মাঝে কিরিটি, সুমন, ওবেদ, অলকরা ছিলো। কই কখনো ওদের বাসায় গিয়েতো নিজেকে ভিন্ন মনে হয় নি!! ওদেরকেও আমাদের চেয়ে ভিন্ন মনে হয় নি। আমাদের একটাই পরিচয় ছিলো আমরা বাংলাদেশী। আজ এত বছরপর হঠাৎ করে বাংলাদেশী থেকে শুধুই মুসলমান হয়ে গেলাম কিভাবে?

আমার বউ কলেজে পড়ায়, ওকেওতো দেখিনি ছাত্র- হিন্দু, মুসলমান নাকি বৌদ্ধ তা বিচার করে প্রিয় ছাত্রের খাতায় নাম লিখতে!!

আজ আমরা সবাই নিজেদের মাঝে এত বিভাজন করতে শিখলাম কিভাবে?

ট্যাংক আর ব্যাংক এর শহর কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর আজ আর আগের মতো নাই। ঠিক তেমনি আমরাও আর আগের মতো নাই!

ভয় হয় আমরা অন্তত কোনরকমে মিলে মিশে পার করছি আমাদের জীবন, আমাদের পরের প্রজন্ম কি পারবে? মিলে মিশে জীবন পার করতে ? মুসলমান বা হিন্দু না হয়ে, মানুষ হিসেবে বেচে থাকতে??

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×