somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরাই পারি মানবতার পরিচয় দিতে।

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি শরণার্থী দেশের অর্থনীতি, সামাজিকতা এবং দেশের নিরাপত্তার জন্য অনেক ভয়ংকর হতে পারে।

আমাদের দেশ এমনিতেই প্রয়োজনের চাইতে অধিক জনসংখ্যার ভারে নিমজ্জিত। তাই নতুন করে সমস্যা কাধে নেয়ার মানেই হয় না। কিন্তু আমরা কি অতীত ভুলে গেছি? ১৯৭১ এ যখন পাকহানাদার রাতের অন্ধকারে আমাদের দেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পরেছিলো, ভারত কিন্তু তার সমস্ত বর্ডার নিঃশর্তে খুলে দিয়েছিলো। দেখেনি তখন কে হিন্দু আর কে মুসলমান! এক কোটি শরণার্থীদের আশ্রয় দিয়েছিলো। একবার ভেবে দেখেছেন? তখন যদি তারা এই আশ্রয় এবং খাবারের যোগান না করতো তাহলে ত্রিশ লক্ষ শহীদের সংখ্যাটা কি কোটির আশেপাশে থাকতো না??

আজ আমাদের পাশের দেশ মায়ানমার কি করছে? নিজেদের দেশের জনগনের মাঝে ধর্মীয় চেতনাকে উষ্কে দিয়ে হাজার হাজার রোহিঙ্গাদের হত্যা করছে, ধর্ষন করছে, বাড়ী ঘর পুড়িয়ে দিচ্ছে! তাদের সংখ্যা কত হতে পারে? সবমিলিয়ে দশ লক্ষ!

আমরা কি পারিনা এই দশ লক্ষ লোকের প্রান বাচাতে আমাদের বর্ডার খুলে দিতে?

অনেকেই বলবেন খাওয়াবে কে? এরা এসে দেশের ভিতরে গোলযোগ আর শান্তি বিঘ্নিত করবে। একেবারে ঠিক কথা। কিন্তু আমরা যে ৪৫ বছর ধরে বিহারিদের পেলে যাচ্ছি! যারা এত বছর পরেও নিজেদের পাকিস্তানী ভাবে এবং উর্দুতে কথা বলে! লক্ষ লক্ষ বিহারি কি আজো তাদের বাংলাদেশী ভাবতে শিখেছে না পেরেছে? তাদের খাওয়াতে পড়াতে পারলে এই কয়েক লক্ষ রোহিঙ্গাদেরো খাওয়াতে পড়াতে পারবো আমরা।

দরকার পরিকল্পিত চিন্তা আর পদক্ষেপ। রোহিঙ্গারা মুসলিম তাই আমরা খুব সহজেই জাতিসংঘ সহ মিডেলইস্টের দেশগুলর সাথে এ বিষয়ে কথা বলতে পারি। তাদের অনুরোধ করতে পারি এদের আশ্রয় দিতে। অনেক রোহিঙ্গা বাংলাদেশী পাসপোর্ট নিয়ে সৌদি আরব অবস্থান করছে। আমরা শুরু থেকেই তাদের শরনার্থীদের মতো রেশন নির্ভর না করে কাজে লাগাতে পারি।

আমাদের জায়গার অনেক অভাব, সামর্থ্যের সীমাবদ্ধতা আছে এটা সত্যি কিন্তু তাই বলে কি আমরা আমাদের পাশের দেশে মুসলমানরা এভাবে অত্যাচারিত হচ্ছে দেখেও চোখ বুজে বর্ডার বন্ধ করে রাখবো?

আমরা দেশের ভিতরে যেমন চাইনা ধর্ম নিয়ে কেউ রাজনীতি করুক সাম্প্রদায়িকতার আগুন ছড়াক, ঠিক তেমনি পাশের দেশ ভারত হোক আর মায়ানমার- চাইনা ওখানেও কোন মানুষ শুধুই ধর্মের কারনে অত্যাচারিত হবে আর আমরা শুধুই নিরবতা পালন করবো।

নীচের ছবিগুলো বলে দেয় মায়ানমারের ভয়াবহতা কতটা। ধর্ম মানুষের জন্যেই। মানুষকে হত্যার জন্য না। কোন ত্রান এবং বিদেশী সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয় না আরাকানে। কি হচ্ছে একমাত্র উপরওয়ালাও জানে।

আসুন বর্ডার খুলে দেই
সব বাধা সরিয়ে দেই
মানুষ আসুক আসবেই
মানবতার জয় হবেই।

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

×