somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা, শাস্তি - শাস্তি, ক্ষমা

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমা, শাস্তি - শাস্তি, ক্ষমা
----------------- ডঃ রমিত আজাদ

মাথার ভিতর কয়েকদিন যাবৎ বিষয়টা ঘুরপাক খাচ্ছে। কোনটা ঠিক? ক্ষমা না শাস্তি ? শাস্তি না ক্ষমা?

আমার এক বন্ধুকে প্রশ্ন করলাম কোনটা ঠিক? ক্ষমা না শাস্তি ? তিনি বললেন
ঃ দুটোই ঠিক।
ঃ দুটোই কি করে ঠিক হয়? এটা তো কনট্রাডিকটোরি!
ঃ না, মানে পরিস্থিতি বুঝে। কখনো ক্ষমা করা ঠিক, কখনো শাস্তি দেয়া ঠিক।
ঃ কোন পরিস্থিতিতে ক্ষমা করা ঠিক, কখন শাস্তি দেয়া ঠিক?
তিনি অনেকক্ষণ ভাবলেন, তারপর কোন উত্তর খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত নিরুত্তর রইলেন।


ছাত্ররা শিক্ষককে বললো, " স্যার ঐ ভুলটার জন্য নাম্বার কেটেন না, এবারের মত ক্ষমা করে দিন।" শিক্ষক বললেন, "না, ক্ষমা করা যাবে না, আমরা ক্ষমায় বিশ্বাসী না, শাস্তিতে বিশ্বাসী।" ছাত্ররা ম্রিয়মান হয়ে গেল।


ইতিহাসে যুগে যুগে দুটাই দেখা গিয়েছে। যাবতীয় ধর্ম দর্শনেও দুটোই এসেছে। প্রায় সব ধর্মেই রয়েছে বেহেশত ও দোযখের বর্ণনা। ভালো কাজের পুরষ্কার হিসাবে বেহেশত, আর খারাপ কাজের শাস্তি হিসাবে দোযখ।

আবার পাশাপাশি অনেক ক্ষমার নিদর্শন দেখা গিয়েছে। জিউস প্রথমে প্রমিথিউসকে শাস্তি দিয়েছিলো, পরে তাকে ক্ষমা করে দেয়।

বৌদ্ধ ও জৈন ধর্মের বিশ্বাসের একটি বড় অংশ হলো 'করুণা'।

পবিত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্ট ঈশ্বরকে "দয়ালু এবং মঙ্গলময়" বলা হয় এবং এর জন্য তিনি প্রশংসিত, যেমন সাম 103 (8). রহমত গুরুত্ব দেয় নিউ টেস্টামেন্টেও একাধিক স্থানে ক্ষমার উপর অনেক জোর দেয়া হয়েছে, এর উদাহরণ অনেক অংশে প্রদর্শিত হবে, যেমন, Beatitudes in Matthew 5:7: "Blessed are the merciful: for they shall obtain mercy" : "​​আশীর্বাদ প্রাপ্তরা ক্ষমাশীল, যার জন্য তারাও ক্ষমাপ্রাপ্ত হইবে"

ক্যাথলিক চার্চ ক্ষমাকে বিশেষ গুরুত্ব দেয়, রোমান ক্যাথলিক শিক্ষা অনুসারে ঈশ্বরের রহমত (ক্ষমা) পবিত্র আত্মার কাজের মধ্য দিয়ে প্রবাহিত হয়।

পবিত্র ইসলাম ধর্মে বলা আছে, "সৃষ্টিকর্তা ক্ষমাশীল ও পরম দয়ালু । আর-রহ়ীম নামের অর্থ সবচাইতে ক্ষমাশীল ।

উইলিয়াম শেক্সপীয়ার রচিত জগৎ বিখ্যাত সাহিত্য কর্ম মার্চেন্ট অফ ভেনিস-এ ক্ষমার নৈতিক বিষয়ের প্রভাবের আইনগত দিকের উল্লেখ করা হয়েছে। যখন পোরশিয়া (Portia) শাইলককে করুণা প্রদর্শন (বা ক্ষমা করতে) বললো। শাইলক উত্তর দিলো "কোন বাধ্যবাধকতা থেকে, আমি তা করব? তিনি উত্তর দিলেন:

The quality of mercy is not strain'd.
It droppeth as the gentle rain from heaven
Upon the place beneath. It is twice blest:
It blesseth him that gives and him that takes.

মহাবীর আলেকজান্ডার পরাজিত কুরুকে মুক্ত (ক্ষমা) করে দিয়েছিলেন।
ক্রুশবিদ্ধ যীশু তার রক্ত দিয়ে মানবজাতির পাপ ধুয়ে দিয়েছিলেন। রসুলুল্লাহ্‌ (স) তার চাচা হযরত হামযা (রা)-র হত্যাকারী ওয়াশিহ্‌ ইবনে হার্ব (Wahshi ibn Harb)-কে ক্ষমা করে দিয়েছিলেন। মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান সহ সকল কাফেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ক্ষমা মহতের গুন।

রাসুল (স) বিদায় হজ্বের ভাষণে বলেছিলেন - একজনের অপরাধে অন্যকে দণ্ড দেয়া যায় না। অতঃপর পিতার অপরাধের জন্য পুত্রকে এবং পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা চলবে না। জাহেলিয়াতের সকল রক্ত-দাবী বাতিল করা হল। আর সর্বপ্রথমে আমি আমার বংশের রাবিয়া ইবনে হারেসের রক্ত-ঋণ বাতিল ঘোষণা করলাম।
জাহেলি যুগের সকল সুদ বাতিল ঘোষণা করা হল। সকলের আগে আমাদের গোত্রের আব্বাস ইবনে আব্দুল মোত্তালেবের সকল সুদ আজ আমি রহিত করে দিলাম। এখন থেকে সকল প্রকার সুদ শেষ করে দেয়া হল।

মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর President of the United States, Andrew Johnson, সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কাজটা কি ঠিক ছিলো? এরকম আরো অনেক ক্ষমার নিদর্শন ইতিহাসে রয়েছে।

তাহলে কি ক্ষমাই সঠিক?

আবার ভাবি অপরাধিরা যদি একের পর ক্ষমাই পেতে থাকে তাহলে তারা লাই পেয়ে মাথায় উঠে যাবে। অন্যান্য অপরাধিরা ঐ দেখে ভাববে, আরে ভারী মজা তো, অপরাধ করলে তো কোন সমস্যাই নেই, সহজেই ক্ষমা পাওয়া যায়। ফলে সমাজে অপরাধ বাড়তেই থাকবে।

বুঝতে পারিনা, কোনটা সঠিক ক্ষমা না শাস্তি!!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×