
প্রিন্ট বই প্রকাশ অনেক টাকা পয়সার ব্যপার। যা সবার সামর্থন হয়না।
তারপর আবার প্রকাশদের নবীনদের বই ছাপাতে অনিহা এটা নবীন লেখদের জন্য তৃতীয় বিশ্ব যুদ্ধের মতো ব্যাপার।
যদি কোন ক্রমে বড় অংকের টাকা দিয়ে প্রকাশকদের হাতে পায়ে ধরে কোন রকম বই ছাপানো যায়, তবে বাধে আরেক বিপত্তি।
আর সেটা হলো বই বিক্রয়। প্রকাশকরা নতুন লেখদের বই বিক্রিতে মোটেও আগ্রহ বোধ করেনা। যেহেতু নতুন লেখদের বই ছাপাতে
প্রকাশকদের কোন পুজি লাগেনি সেহেতু বইটা চললে চলুক না চললে নাই গতিতেই প্রকাশরা বইটির হাত পা বেধে দেন।
আর লেখকের হাতে কয়েকশ বই ধরিয়ে দেন। তখন লেখক আর লেখক থাকেননা হয়ে জান বই বিক্রেতা। আর এই বই বিক্রি করতে গিয়ে লেখককে নিজেই নিজের ঢোল পিটাতে হয়। সত্যি অনেক লজ্জা জনক ব্যপারটা।
এর থেকে নবীন লেখকদের মুক্তি দিতে নাকি সম্প্রতি অনেক গুলি অনলাইন প্রকাশনী অনলাইনে বই প্রকাশ করছে। কিভাবে অনলাইনে বই প্রকাশ করা যায় বিজ্ঞরা জানালে হয়তো আমার মতো গরিব লেখকরা একটা বই প্রকাশ করতে পারবেন। তাতে নিজের ঢোল নিজে পেটাতে হবেনা নিরলজ্জের মতো। হতে হবেনা নিজের বইয়েই নিজেই বিক্রেতা।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


