বাঙালী জাতিটা বড়ই অদ্ভুত। এরা মাতৃভাষার জন্য প্রাণ দেয়, দেশকে ভালোবাসে আবার স্বার্থ থাকলে সব ভুলে যায়। যাই হোক মাঝে মাঝে আমার কিছু জিনিস বড়ই অদ্ভুত লাগে। যদি বিদেশী কেউ আমাদের সাথে বাংলা ভাষাতে কথা বলে আমরা আনন্দে আপ্লুত হয়ে যাই। টিভিতে, সিনেমাতে দেখাই। তাদেরকে দিয়ে বাংলা গান গাওয়াতে পারলে নিজেদের ধন্য মনে করি। সবাই সবার মাতৃভাষাকে শ্রদ্ধা করবে, সুযোগ পেলেই মাতৃভাষায় কথা বলবে এটাইতো স্বাভাবিক, এটাই হওয়া উচিৎ। এই আমরাই সারাদিন হিন্দি মুভি দেখবো, হিন্দি গান শুনবো। কিন্তু যখনি কোন ভারতীয় এসে আমাদের সাথে হিন্দিতে কথা বলতে চাইবে আমরা ভাব ধরবো আমি তো হিন্দি বুঝি না। তাদের সাথে আমরা ইংরেজি তে কথা বলা শুরু করবো। আমাকে একজন প্রশ্ন করেছে যে ক্যানো আমি তাদের কথার জবাব দিলাম? ক্যানো তাদেরকে বললাম না যে আমি হিন্দি বুঝি না। আমি যদি হিন্দিতে কথা বলতে বা বুঝতে পারি এটাতে ক্যানো লজ্জা থাকবে? আমি একাধিক ভাষায় কথা বলতে বা বুঝতে পারি এটাতে লজ্জার কি আছে? তাদের ভাষাটি তো তাদের মাতৃভাষা। আমরা ক্যানো তখন নাক কুচকাবো? অন্যের মাতৃভাষাকে শ্রদ্ধা না করলে আমাদের ভাষাকে ক্যানো তারা শ্রদ্ধা করবে? আমি অনেক বাঙ্গালি দেখেছি যারা এসব বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করে। ভণ্ডামিটা আমাদের অনেকের মাঝে আছে কিন্তু আমরা সেটা বুঝি না। আমি হিন্দি বা উর্দু বা অন্য কোন ভাষার পক্ষ নিয়ে কিছু বলছি না। শুধু বলছি ভাষাকে ঘৃণা করার কিছু নেই। যদিও পাকিস্তানিদের ঘৃণা করা যায় কারন এরা জাতিগত ভাবেই অনেক বদ। কিন্তু ভাষাকে ঘৃণা করাটা কেমন যেন লাগে। কারন কারো মাতৃভাষাকে ঘৃণা করা মানে মা কে ঘৃণা করার মত। আর মা হচ্ছে মা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
ভাষা নিয়ে ভাবনা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ধূসর ওয়ালেট
একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।