কোলকাতায় কখনও যাইনি। তবে অনেকের মুখে শুনেছি নিচের কথাগুলো কৌতুকের মতই-
১. আপনি কোলকাতায় কারও বাড়িতে অনেক দিন পর বেড়াতে গেলেন, আর গিয়েই যদি এই কথাটি শুনেন-
দাদা, আসলেন তো, থাকছেন তো না, তো যাচ্ছেন কখন?
২. আত্মীয়রা আপনাকে দেখে খুব খুশি হয়ে বলবে-
কিরে অনেক দিন পর এলি, তো থাকবি না চলে যাবি? তো তোর জন্য কি চারটা চাল ভাতে দেবো?
৩. খাওয়ার সময় কারুর বাড়িতে গেলে বলবে-
দাদা, খেয়ে এসেছেন? নাকি গিয়েই খাবেন?
৪. আবার খেতে যদি কোনো রকম বসতেও বলে তাহলে আপনার ভাতের থালায় অর্ধেক ডিম দিয়ে বলবে-
দাদা, পুরোটাই খেতে হবে, না হলে কিন্তু খুবই রাগ করব।
আবার বাজার করতে গিয়ে দোকানদারকে বলবে- দাদা, পাঁচ পিস মাংস দেনতো, তিন টুকরা মাছ দেনতো, চার পিস মিষ্টি দনতো ইত্যাদি ইত্যাদি।
৫. আবার ধরুন আপনাকে নিয়ে কোনো চায়ের দোকানে চা খেতে গেছে, তখন আপনার কাছে বড়লোকি ভাব দেখানোর জন্য দোকানদারকে বলবে-
দাদা, দুই হাফ কাপ চা দেনতো।
৬. আবার ধরুন আপনি কারুর বাসায় বেড়াতে গেলেন এমন সময় কথার মাঝে আপনাকে বলে ফেলবে - দাদা , আজকে তো চা খেলেন না, এরপর এসে চা না খেলে কিন্তু খু্বই রাগ করব।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



