এটা কি বিসিএস পরীক্ষা, নাকি কৌশলে পকেট মারা?
০১ লা জুন, ২০১৫ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৩৬ তম বিসিএস পরীক্ষা হতে যাচ্ছে এই নিয়ে আমার কিছু কষ্টের কথা।
বিসিএস পরীক্ষায় হাজার হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। মোটামুটি তিন ধাপে পরীক্ষা শেষ হয়। প্রিলি, রিটেন, ভাইভা।এই তিন ধাপের জন্য একবারেই কমিশন প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে প্রথমেই ৭০০ টাকা করে নিয়ে নেয়। এখন প্রশ্ন হলো প্রিলিতে যারা টিকেনা তারা কেন ৭০০ টাকা দেবে? তাদের কাছ থেকে কি এই টাকা নেওয়া বৈধ? যেখানে ব্যাংকের পরীক্ষায় দুই তিনশ টাকার মধ্যেই চাকরি হয়ে যায় সেখানে সামান্য প্রিলির জন্য, প্রিলিতে বাদ পড়া পরীক্ষার্থীরা ৭০০ টাকা দিতে যাবে কোন্ যুক্তিতে? এটা কি এক ধরণের পকেট কাটা না?
আবার এক বিসিএস এর নিয়োগ সম্পূর্ণ না করেই আরেক বিসিএস এর নিয়োগ ছাড়া হয়। এতে করে রিটেন দেওয়া পরীক্ষার্থীদের কাছ থেকে আবার ৭০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। এই ধরণের পকেট কাটা কোন্ ধরণের মানব কল্যাণের মধ্যে পড়ে? দয়া করে কেউ আমাকে
ব্যাখ্যা করে বুঝিয়ে দিন। আমার ক্ষুদ্র জ্ঞানে হিসেব টা মিলাতে পারছি না।
এই ধরণের ভাষা ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দু:খিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন