somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়পুরহাটে রাজাকার আব্দুল আলীমের নেতৃত্বে ৩৭০ জনকে গুলি করে হত্যা

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজাকার আবদুল আলীম ও তার সঙ্গের দুষ্কর্মের লোকজন এলাকার নানান স্থান থেকে পুরুষ ও নারীদের ধরে এনে দু’কাতারে ভাগ করে যুবক ও বৃদ্ধদের আলাদাভাবে আটক করে। আটককৃত এসব ব্যক্তিদের মধ্যে কাদিপুর আখের চুল্লির কাছে ৭০ জন, কাদিপুর ডোমপুকুরে ৯০ জন, চকপাড়ার কুড়ালপুরে ২৬ জন, চকপাড়া কুড়ালপুরের নিকটবর্তী রাস্তার লাগোয়া উত্তর পাশে পাইক গাছে (বটগাছ) প্রাণরক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ৫ জনসহ মোট ৩৭০ জনকে গুলি করে হত্যা করা হয়। বিকাল ৫টা পর্যন্ত এই গণহত্যা চলে। পরবর্তীতে গ্রামবাসী মাটি খুঁড়ে তাদের গণকবর দেয়।
পাহনন্দা গণহত্যা: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ফসলী সনের আষাঢ় মাসের প্রথম সপ্তাহে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই গণহত্যা চালানো হয়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার জুমুয়ার নামায আদায় শেষে এবং আদায়ের আগে বগুড়া জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জয়পুরহাট শান্তিকমিটি চেয়ারম্যান রাজাকার কমান্ডার আব্দুল আলীমের পরামর্শ ও প্ররোচনায় চিরোলা গ্রামের শান্তিকমিটির সদস্য রিয়াজ মৃধা (বর্তমানে মৃত) সহাযোগিতায় ১১ জন পাঞ্জাবী সেনা ২২ জন মুসল্লিকে আটক করে। তারা নওপাড়া, চরবরকত, চিলোরা গ্রামের আনুমানিক ৫০০ জন লোককেও আটক করে। সেখানে আটককৃত সবাইকে আফাজের বাড়ির উঠানে নিয়ে লাইন করে দাঁড় করায়।
ঘাতক রাজাকার আলীমের দেয়া একটি তালিকা পাঞ্জাবী সেনার হাতে ছিল। পাঞ্জাবী সেনারা উক্ত তালিকা দেখে আওয়ামী লীগ, স্বাধীনতাসংগ্রামী ও তাদের আত্মীয় ২৮ জনকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়। ২৮ জনকে পিছমোড়া করে বেঁধে আফাজের বাড়ির মাটির ঘরে নিয়ে যায়। এক গ্রুপে ৮ জন করে ২২ জনকে হত্যা করা হয়। আহত অবস্থায় ৬ জন বেঁচে যান। যাদের হত্যা করা হয় তারা হলেন, মফিজ উদ্দিন দেওয়ান (৭০), খোকা (৩৫), বাহারউদ্দীন (৪৫), নেকুল (৫০), মমতাজ (২৫), অনেস (৬০), জয়মুদ্দীন (৬০), আজিম উদ্দিন (৩৫) ও আরও অজ্ঞাতনামা ১৪ জন। আহতরা হলেন আবেদ হোসেন (৬২), মোজাফ্ফর (৬২) ও মোজাম্মেল হোসেন (৩২)


জয়পুরহাটে রাজাকার আব্দুল আলীমের নেতৃত্বে ৩৭০ জনকে গুলি করে হত্যা







০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×