"কাল বিজ্ঞান"
হারিয়ে যাচ্ছে সময়,
ফুরিয়ে যাচ্ছে জীবন!
ঘুরছে ঘড়ির কাটা,
মাথার মগজ হচ্ছে ফাঁকা!
ইন্টারনেটের যুগে,
মানুষ মরছে ধুঁকে ধুঁকে!
ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন
আজকাল অ্যান্ডরোয়েডের অ্যাপ্লিকেশন
অজস্র নানান ওয়েবসাইট
যেনো হচ্ছে আজব ফাইট!
একটানা তাকিয়ে থাকা,
চক্ষু নষ্ট হচ্ছে পাকা!
ওরে অভিশপ্ত জীবন,
কে আনছে এমন মরন!
রাতের ঘুম নষ্ট করে,
পোলাপাইন ফেবু, ভাইবারেতে পিরিত করে!
.
মনে রেখো.. আধুনিক এ বিজ্ঞান.
সর্বনাশার আরেক নাম!!
মুরুব্বীরা কহে,
গুরুজন মিথ্যা বলে নহে!
বোনাস..
"ঘুম"
তোমাদের শহরে কি আলো আছে কোথাও?
পথ চলি আধারে
স্বপ্নদের খুজে ফিরি
মরিচিকা যে স্বপ্ন ছিল...
অন্ধকারের মাঝে হাতড়ে বেড়ায়
অধরা সে সুখ!
নিস্তব্ধ নিশি রাত কেটে যায় নিঃশব্দে!
নির্ঘুম দুটি চোখে ঘুম নেই,
কুয়াশা আচ্ছন্ন আকাশটা দেখেছো?
সূর্য বুঝই আজো ডুবে আছে চুপটি করে মেঘের ওপাশে।
তোমাদের শহরটা কি আলোতে ভোরে গেছে?
আমার আকাশ টা আজো আধারে মুড়ে আছে
সেখানে নেই কোন চাঁদ, নেই কোন তাঁরা।
আজো নেই দুটি চোখে ঘুমের কোন ছায়া
তবুও আমি ঘুমাবো, এইতো এখনি ঘুমাবো।
এখনি শুরু হবে ব্যাস্তার পরিবেশ।
ঘুমাব আমি এইতো এইতো এখনি বেশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


