somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী স্বাধীনতার নামে অশ্লীলতা

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন, সিনেমার নায়িকাদের জন্য ত্রাণ হিসাবে এক টুকরা কাপড় খয়রাত করি। উনারা কাপড়ের অভাবে ইজ্জত ঢাকতে পারছেন না!! দেশে যেন কাপড়ের দুর্ভিক্ষ চলছে। সিনেমা তেমন দেখি না ঠিক, কিন্তু মিডিয়ার সুবাদে সিনেমা জগত সম্পর্কে খোঁজ-খবর রাখি। দেয়ালে সাঁটানো সিনেমার বিজ্ঞাপনের পোস্টারগুলো এতটাই অশ্লিল যে, লজ্জায় মরে যাওয়ার দশা। নায়িকাদের নিম্নাঙ্গে আর উর্ধাঙ্গে দু’চিলতে কাপড় ছাড়া আর কিছুই নেই। মনে হয়, দেশে যেন কাপড়ের দুর্ভিক্ষ চলছে। কাপড়ের অভাবে সুন্দরীরা লজ্জা নিবারণ করতে পারছে না। সেন্সরবোর্ড কর্তৃপক্ষের কাছে প্রশ্ন, জনগণের টাকায় বেতন দিয়ে আপনরাদের ওখানে কেন বসানো হয়েছে? অশ্লিল সিনেমাগুলো কি সেন্সরবোর্ডের ছাড়পত্রহীন? তথ্যমন্ত্রনালয় কিভাবে এ সিনেমাগুলোর অনুমোদন দেয়? ? ওনারা কি বাঙ্গালী মুসলিম জাতিকে অসভ্য, চরিত্রহীন ও ধর্ষক জাতিতে পরিণত করার ঠিকাদারী হাতে নিয়েছেন? নাকি লাম্পট্য সিনেমা ওনারাও উপভোগ করছেন?

নায়িকা ও পতিতার মধ্যে কি পার্থক্য? একজনে দেহের বিনিময়ে খর্দ্দের টানে, আরেকজন টানে দর্শক। বরং পতিতারা আড়ালে শালীনভাবে পতিতাবৃত্তি করছে, আর কথিত নায়িকারা প্রকাশ্যে পতিতাবৃত্তি করে যুবসমাজকে লাম্পট্য বানানোর রিহার্সেল করছে। আসলে পতিতার ডিজিটাল ভার্সন হচ্ছে, “নায়িকা”।

অনেকেই মনে করেন, "নগ্নতা মানেই অশ্লিলতা নয়"। হ্যাঁ, আমিও তাই বলি “নগ্নতা মানেই অশ্লিলতা নয়”। কারণ রাস্তা-ঘাটে অনেক পাগল নগ্ন-অর্ধনগ্ন হয়ে ঘোরে। নিঃসন্দেহে এটা অশ্লিলতা নয়। কিন্তু পরিকল্পিত নগ্নতা, উদ্দেশ্যমূলক উলঙ্গপনা অবশ্যই অশ্লিলতা। "যা কিছু মানব মনকে দুষিত ও কলুষিত করে তাই অশ্লিলতা"। অশ্লিল সংস্কৃতিটাই হল শয়তানের। মানুষরুপী শয়তানগুলো শয়তানের এজেন্ট। নারীর মর্যাদা ভু-লুন্ঠিত করার জন্য একশ্রেণীর সিনেমা নির্মাতা নারীকে পণ্য ও ভোগ্য বস্তুতে পরিণত করে তাদের উলঙ্গ, অর্ধ-উলঙ্গ করেছে। বিজ্ঞাপন নির্মাতারা যুবসমাজের যৌন কামনাকে লেলিয়ে দেওয়ার জন্য অশ্লিল বিজ্ঞাপন নির্মাণ করছে। সাবান-শ্যাম্পু থেকে শুরু করে পুরুষের লুঙ্গি, এমনকি অন্তর্বাসের বিজ্ঞাপনেও নারীদেহের অশ্লীল প্রদর্শনী হচ্ছে। বাংলাদেশের দন্ডবিধিতে অশ্লিলতার সংজ্ঞা নেই। আর এই না থাকাটাই অসাধু ব্যক্তিদের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। জরায়ু স্বাধীনতার দাবী উত্থাপনকারী একশ্রেণীর নারী নেত্রীরা এটাকে অশ্লিলতা হিসাবে মানতে চান না। উনারা হয়ত বলবেন, এগুলো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। উত্তরে আমি বলব, স্বাধীনতার উদ্দেশ্য অন্যের ক্ষতি করা নয়, যৌন নৈতিকতার অনুশাসন ভেঙ্গে দেওয়া নয়। স্বাধীনতা অসীম নয়, তারও সীমাবদ্ধতা আছে। দেশব্যাপী যখন ধর্ষণের নৈরাজ্য চলে, এসিড নিক্ষেপে আমার বোনের চেহারা ঝলসে যায়, বখাটেদের অত্যাচারে মেয়েরা আত্মহত্যা করে, তখন এসব নারী নেত্রীরা মুখে কুলুপ আটেন। বুদ্ধিজীবি নামের ঐ বুদ্ধিপ্রতিবন্ধীরা সাময়িকভাবে বাকপ্রতিবন্ধী হয়ে পড়েন। তারপরেও যারা এটাকে অশ্লীল বলে মানতে চাননা, তাদের কাছে প্রশ্ন- উলঙ্গ হয়ে সিনেমা করা যদি অশ্লিলতা না হয়, তাহলে আপনাদের কাছে অশ্লিলতার সংজ্ঞা কি?

সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×