somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবলীগ জামাতের কর্মীদের ইমান ও শিরক নিয়ে ভ্রান্তি ।

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তবলীগ জামাতের কর্মীদের একটি ভুল ' সংসার কিভাবে চলবে, বা ব্যবসা দিয়ে আমার সংসার চলে ' এজাতীয় কথা বলা শিরক , ইমানের পরিপন্হি ।

আবু বকর রা: খলিফা হওয়ার পর কাপড়ের গাট্টি মাথায় নিয়ে বাজারে যাচ্ছিলেন। হজরত ওমর রা: ওনাকে ঠেকান, এই বলে: ' আপনি যদি ব্যবসার কাজে ব্যস্ত থাকেন তবে খেলাফতের কাজ চলবে কি ভাব ? ' জবাবে হজরত আবু বকর বলেন তাহলে আমার সংসার চলবে কি করে ? হজরত ওমর রা: খলীফে হওয়ার পর বলেন আমার জাতি জানে আমি ব্যবসা করি, এ দিয়েই আমার সংসার চলে । তোমরা আমকে খেলাফতের কাজে নিয়োজিত করেছ, এখন আমার জীবিকার কি হবে ? যেহেতু উম্মতের মাঝে ওনাদের ইমানই সবচয়ে বেশী তাই বুঝা যায় ' সংসার চলবে কি করে' এটা বলাতে ইমানের ক্ষতি হয় নি। কিন্তু অনেক কর্মীরা এটা মনতে চান না । শেষে এ কথা বলে বসেন শিরক হবে না তবে এটা তাকওয়ার খেলাপ । প্রশ্ন আসে ওনাদের তাকওয়া কি আবু বকর - ওমর থেকেও বেশী ?

দৈনন্দিন জীবনে আমরা এ জাতীয় কথা আমরা হর হামেশাই বলে থাকি । কোরাণ হাদীসেও এর প্রতি নিষেধ করা হয় নি । এসব সাধারণ কথাগুলোকে স্বাভাবিক ভাবেই নেওয়া উচিত । যেমন আমরা কারো সাথে দেখা হলে জিজ্ঞেস করি : ভাই কেমন আছেন ? উত্তরে সাধারণত মানুষ বলে "ভাল আছি" । বা অনেক সময় বলে না ভাই"ভাল নেই" । কোন কোন উর্বর মস্তিষ্ক এর মাঝেও শিরক খুজে পান ! ওনারা বলেন " ভাল আছি" বলা যাবে না, বলতে হবে আল্লাহ ভাল রেখেছেন । " কেমন আছেন" বলা যাবে না, " আল্লাহ কেমন রেখেছেন?" বলতে হবে । অথচ হাদীসেই আছে আল্লাহর রসুল এক সাহাবীর কাচে জানতে চাইছেন "সকাল কিভাবে কাটালে "? আল্লাহর রসুল এটা জানতে চাননি " আল্লাহ তা'লা তোমার সকাল কেমন কাটালেন ?" মুলত এগুলো এক শ্রেণীর অজ্ঞ লোকের বাড়াবাড়ি । যদিও সব কর্মীরা এই জাতীয় বাড়াবাড়ি করেন না , তবুও বাড়াবাড়ি করেন এদের সংখ্যাও একদম কম না । একটা জামাতে এরকম একজন কর্মী থাকলেই বাকীদের জীবন অতিষ্ঠ হয়ে যেতে পারে ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী থেকে পাশ করা আমার এক বন্ধু তিন চিল্লার জন্য বের হয়ে এক জামাতে থাকার সময় অসুস্হ হয়ে যান । বেচারা ঔসুধ খাচ্ছিলেন, আর এক উর্বর মস্তিষ্কের কর্মী তাকে ধরে বসলেন " আপনি ঔসুধ খান কেন ? ঔষুঢের কোন ক্ষমতা নেই, ঔসুধের উপর থেকে এক্কীন হটাতে হবে" , ইত্যাদী ।
প্রশ্ন জাগে বেচারা এত বছর ফার্মেসী পরে কি শিরক চর্চা করেছেন ? অথচ হাদীস শরীফে আছে মৃত্যু ছাড়া সব রোগের ঔষুধ আছে । মানে কি ? ঔসুধ খাওয়া শিরক ? রসুল শিরক চর্চা করেছেন ? নাকি ইমানের দূর্বলতার পথ উম্মতকে দেখিয়েছেন ?

তবীগের কর্মীরা মুসলমানদের দাওয়াত দেন " আল্লাহ খাওয়ায় - আল্লাহ পালে "। অবশ্যই আল্লাহ-ই খাওয়ান , তিনিই পালেন । আর দাওয়াত হিসেবে এটা অনেক উপকারী -ও বটে । এই দাওয়াতের দ্বারা মানুষের মনোযোগ আল্লাহর দিকে ধাবিত হবে, দুনিয়ামুখী বস্তুবাদী মানুষ কিছুটা আখেরাতমুখী হবে সেটাই কাম্য । তবে কিছু উর্বর মস্তিষ্ক এমন একটা ভাল দাওয়াতেও প্যাচ লাগিয়ে ফেলেন । তারা এখানে এসে যে ভুলটা করে ফেলেন সেটা হচ্ছে : মানুষের দৈনন্দিন জীবনের কথা বার্তায় তারা ভুল ধরতে শুরু করেন । যেমন আপনি বললেন " আজকে আমার বন্ধু আমাকে ফুল; প্লেট কাচ্চি বিরিয়ানী খাইয়েছে " । তারা বলে বসবে : ভাই এভাবে বলি বন্ধুর মাধ্যমে আল্লাহ কাচ্চি খাইয়েছেন । কেউ কেউ আরো বাড়াবাড়ি করে: আল্লাহ ছাড়া অন্য কেউ খাইয়েছেন এটা বললেই নাকি শেরেক হয়ে যাবে ! অথচ হাদীসে দাওয়াত খাওয়ার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে :" আল্লাহ যে খাইয়েছে খাওয়ান, যে পান করিয়েছে তাকে পান করান " তাহলে কি রসুল শিরক মিশ্রিত দোয়া শিখিয়েছেন? কেউ বুঝতে চাইলে বুঝা সহজ, আর বুঝতে না চাইলে কে বুঝাবে ?

আল্লাহ পাক রব , তিনি সৃষ্টি জগৎকে প্রতিপালন করেন । রব হিসেবে আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করা যাবে না । এখন যদি কেউ বলে বসে "ছোট বেলায় বাবা - মা আমাকে প্রতিপালন করেছেন " এটা কি শিরক হয়ে যাবে ? কেউ কেউ তো এর চেয়ে অনেক হালকা বিষয়েও শিরক খুজে পায় , অথচ পবিত্র কুরাণ শরীফে বাবা - মার জন্য যে দুয়া শিক্ষা দেওয়া হয়েছে তার অর্থ হল : হে আমাদের প্রতিপালক তাদের ( বাবা - মা) উপর রহম করেন যেমন তারা ছোট বেলায় আমাডের প্রতিপালন করেছেন । কিন্ত আমাদের কোন কোন মুবাল্লিগ ভাইরা এ জাতীয় কথা শুনলে বলেন, দিলের এক্কীন ঠিক হয় নি! কেউ কেউ বলেন অন্তরে আল্লাহর পাশাপাশি মাখলুকের এক্কীন আছে, সুতরাং এগুলোও এক প্রকার শিরক। এভাবে আমরা কত সহজেই একজন মুসলমানকে শিরকের মাঝে ফেলে দিচ্ছি, অথচ এসব দৈনন্দিন স্বাভাবিক কথাকে সঠিক অর্থে নিলে বিষয়গুলো এত কঠিন না ।

সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×