somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভাবনাঃ পরিবার থেকেই হোক মাদকাসক্তদের চিকিৎসা

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভুল পথে পা বাড়ানো মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসার একটাই রাস্তা দেখি আমি। গ্রামে পাঠিয়ে দিন, জমিতে কৃষি কাজ করবে, পুকুরে মাছ ধরবে, হুঁকা টানবে আর দিন শেষে ক্লান্ত শরীর মাটিতে এলিয়ে দিবে। ব্যস, কর্মব্যস্ততায় থাকতে থাকতে নেশা-ফেসা সব কেটে যাবে একদম। আমার কাছে শহুরে জেলখানার মতোন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো কেমন অদ্ভুত লাগে। ব্যক্তিগতভাবে কোন নেশাখোরকে আমি চিনি না, তবে সিলেটে আমি যেই মেসে থাকি তার আশেপাশে অনেক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে। বাইরে থেকে দরজা জানালা সবই বন্ধ থাকে, ছাদে মাঝে মাঝে দু একটা লুঙ্গি গামছা দেখা যায়। জানি মাদকাসক্ত ব্যক্তি একটা পরবিারের জন্য অভিশাপস্বরূপ। কিন্তু এভাবে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সমাজ-সংসার থেকে দূরে সরিয়ে একজন মানুষকে কতটুকু সুস্থতা এনে দেয়া সম্ভব? দেখা যাবে এই মানুষগুলো অতীতে পরিবারের অবহেলা, বাবা মায়ের অসচেতনতা, বাজে বন্ধুবান্ধবের পাল্লায় পড়েই আসক্ত হয়েছিল। চিকিৎসাবিজ্ঞানে একটা ট্রিটমেন্ট ফর্মুলা আছে, মানুষের অর্ধেক রোগ থাকে তার মনে আর বাকী অর্ধেক শরীরে, মনের রোগ সেরে গেলেই শরীর তার রোগ সারানোর কাজে হাত লাগায়। এভাবে গৃহবন্দি করে কাওকে কখনো সুস্থ বানানো যাবে না। তাদের প্রয়োজন সময়, সহযোগিতা, ভালবাসা ও সবশেষে কর্মব্যস্ততা। হতে পারে চার দেয়ালে বন্দি করে রাখাই এই রোগের আদর্শ ট্রিটমেন্ট। শৈশবে সামাজিক বিজ্ঞান বইয়ে পড়েছি পরিবার পরিজনের ভালবাসা ই পারে একজন আসক্ত ব্যক্তিকে সুস্থ করে তুলতে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা কতটা সংকীর্ণ হয়েছে যে এই আসক্তির চিকিৎসাটাও একটা ব্যবসাবাণিজ্য হয়ে গেছে, অথচ ফ্যামিলির একটু সাপোর্ট ই পারে অনেক পথভ্রষ্ট মানুষকে সোজা পথে নিয়ে আসতে। সবাইকে ব্যপারগুলো নিয়ে আরো অনেক ভাবতে হবে, দিন দিন মাদকসেবীর সংখ্যা যেভাবে বেড়েই চলেছে অবশ্যই এটা এক সময় জাতীয় ইস্যুতে পরিণত হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×