somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যালঘু !!

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন ভোর বেলা সাইকেলে চেপে প্রবীর স্যার এর কাছে অংক কষতে যাইতাম। গনিতে ৮৫ পাইসিলাম বলে স্যার আমারে বেত্রাঘাত করেছিলেন ! আশা করেছিলেন হয়তো ১০০ পাব !! প্রবীর স্যার নাকি সংখ্যালঘু !!!

পরিমল স্যার এর কাছে ইংরেজি পড়তাম। স্যার এর "হোপলেস" "হোপলেস" গালি শুইনাও আমরা মিটমিটাইয়া হাসতাম। পরিমল স্যার ও সংখ্যালঘু !!

কলেজের সেকেন্ড ইয়ার এ দোলন স্যার এর কাছে যাইতাম ফিজিক্স পড়তে। খালি হা হুতাশ করতাম ক্যান যে ফাস্ট ইয়ার এ স্যার এর কাছে যাই নাই ! আমার দোলন স্যার ও সংখ্যালঘু !!

বাবলু পাল, রাজীব সাহা, সুব্রত - একসাথে কতো ক্রিকেট খেলেছি স্কুল এর মাঠে। ওরে তোরা যে সংখ্যালঘু !!

রিগান বৈদ্য, আমার আত্মার দোস্ত, তুই ও তো সংখ্যালঘু রে !!

চপল দা, আপনার সাথে প্রায় দুই বছর এক বাসায় এক রুমে থেকেছি। রোযার সময় ইফতারি মাখানোর দায়িত্ব টা আপনি নিতেন। একসাথে বইসা ইফতারি খাইতাম। দাদা, আপনি সংখ্যালঘু !!

আমি সংখ্যা গুরু সম্প্রদায়ের লোক। "লঘু"দের সাত পুরুষের ভিটা পুড়ে গেছে, সম্পদ সম্ভ্রম লুট হয়ে গেছে; না আমার কিছু হয়নাই। আমি দিব্যি আছি, ফেসবুকিং করতাসি, পত্রিকায় খবর পড়ে উহু-আহা করতাসি। আমার চামড়া গণ্ডারের মতো হইয়া গেসে।

আমি বিশ্বাস করি এই দেশের ৯৯% মানুষ অসাম্প্রদায়িক। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা গারো সবার রক্ত দিয়া কেনা স্বাধীন দেশটা রে যারা কারাগার বানাইয়া রাখসে, শুধুমাত্র তারাই বাংলার মাটিতে সংখ্যালঘু। আমার "হিন্দু" স্বজনরা, তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা করা ছাড়া কিছুই করার নাই।

দ্বিজাতি তত্তের ভিত্তিতে বানানো দুইটা ধর্ম রাষ্ট্রে কাউকে না কাউকে সংখ্যালঘু বানিয়ে রাখা হয়েছে অনেক কাল ধরে। এপারে হিন্দুরা, ঐ পারে মুসলমানরা। ধর্ম কোনদিন জাতীয় ঐক্যের মূল হতে পারেনা, এটা প্রমাণ করে দিয়ে তথাকথিত মুসলিম রাষ্ট্র পাকিস্তান ভাইঙ্গা আমরা আলাদা হয়ে গেসিলাম মাত্র ২৫ বছরের মাথায় ! আমাদের মুসলমান পাকি ভাইরা আমগোরে মুসলমান ই মনে করতোনা !! হিন্দু মুসলামান সবাই মিল্লা বাংলাদেশ বানাইসিলো। ৭১ এর রণাঙ্গনে মুসলমান যোদ্ধাদের ঈদ এর নামাজে পাহারা দিসিলো হিন্দু যোদ্ধারা। ধর্ম রাষ্ট্রের বিপরীতে গঠিত জাতীয়তাবাদী রাষ্ট্র বাংলাদেশে ও "সংখ্যালঘু"রা কোন জাতে উঠতে পারলোনা ! দায়টা অবশ্যই আম জনতার না, দায়টা রাজনীতি পেশার পশুগুলোর।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×