somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের অনুকাব্য ও ২৫ টি বছর।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার আত্মকথা,
ফুলের কাটার মতো বিঁধে এফোঁড় ওফোঁড়
করে দেয় আমার এ কচি মনটাকে। যখন শুনলাম,
তুমি পবিত্র নও।

মনে পড়ে যায়
প্রথমদিকের দিনগুলোর কথা। ঠিক
দুপুর দুটো। বিছানায় গা এলিয়ে মাউস
কীবোর্ড নাড়িয়ে ফেসবুকে ঢুঁ মারছিলাম।
লাল রঙের খেল দেখে বুঝলাম নটিফিকেশন
এসেছে। ওপেন করতেই আমি বিছানা থেকে
লাফিয়ে উঠেছিলাম। ফ্রেন্ড রিকুয়েস্ট অ্যাকসেপ্ট!!
বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে তোমার প্রোফাইলে
ঢুঁ মেরেছিলাম আরেকটিবার।

মনে পড়ে,
তোমাকে এই নিয়ে ১৩ বার রিকুয়েস্ট পাঠিয়েছি।
১২ বার ইগনোর করেছো। ১৩ বারের বেলায় সাড়া
দিলে? শুনেছি ১৩ একতা অশুভ সংখ্যা। কিন্তু আমার
জন্য যে সৌভাগ্য বয়ে আনবে, তা কে জানতো? এরপর
তোমাকে হাই বললাম, পরিচিত হলাম। দিন যায়,
আমাদের পরিচয়টাও দৃঢ় হয়। এরপর.....................
এরপর কখন যে আমি তুমি এক হয়ে গিয়েছি,
টেরটি পর্যন্ত পেলাম না।

মাঝে মাঝে
তোমার সাথে বসে থাকা অলস বিকালের
কথা মনে পড়ে যায়। মনে পড়ে? প্রথম সাক্ষাতের
দিন শুধু বাদাম কিনেছিলাম বলে ঠোঁট ফুলিয়ে
বসেছিলে? কী করবো বল? পকেটে টাকা ছিল না
যে?

আমাদের;
পরিচয়টা ধীরে ধীরে পেখম মেলতে শুরু করে। প্রথম
দিনের বাদাম উপাখ্যানের জন্য তুমি প্রতিদিন তিনবার
করে সরি বলতে, আর আমি মুখ চেপে হাসতাম। তোমার
সাথে গল্প করতাম, তোমার ঠোঁটে হঠাৎ দু একটি চুমু
এঁকে দিতাম। তুমি বলতে, " ভারি দুষ্টু তো তুমি!"

ভালোভাবেই;
কেটে যাচ্ছিলো আমাদের দুজনের দিনগুলি। মন খারাপ
থাকলে চোখ বন্ধ করে তোমার কথা ভাবতাম, মাঝে
মাঝে মুঠোফোনের ক্ষুদেবার্তা পড়তাম। কিন্তু;
কিন্তু তুমি সেদিন আবেগের বসে বলে দিলে তুমি
পবিত্র নও। তোমার শরীরটাকে কেউ একজন নিয়ে
নিয়েছে। কষ্টের ধাক্কায় ফোনটা কেটে দিয়েছিলাম।
তারপর.....................................
তারপর অনেক দিন কেটে গেলো।

জানো?
তোমাকে অনেকবার বলতে চেয়েছি, ভালবাসি,
ভালবাসি ভালবাসি। তোমার শরীর নেই,কী হয়েছে
তাতে? মনটাতো আছে। কিন্তু ইচ্ছে করেই তোমাকে
কষ্ট দিয়েছি। আমার কথাগুলো, অসমাপ্ত আর রাখতে
চাই না। আমি জানো, আজও তুমি আমার প্রতিক্ষায় আছো।

মনে পড়ে?
আজ কয় তারিখ? আজকে তোমার রিকুয়েস্ট অ্যাকসেপ্ট
করার দুবছর পূর্ণ হল। ভাবছি, আজই তোমাকে বলবো, চল
বিয়ে করে ফেলি। এরপর....................................

বিয়ের ২৫তম বার্ষিকীতে এসে ডায়েরীর একয়টি পাতা তুমি আজ প্রথম পড়লে। " অ্যাই, এরপর কী হল, লেখ নাই কেন, হুম?" আমি বললাম
" বাদ দাও, তার চেয়ে চলো, কেক কাটি। "

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×