"খুনসুটে বেলায় যদি আবদার কর, তখন কার
না মেজাজ খারাপ হয়? তুমিই বল।" কথাগুলো
অবলীলায় বলে ফেলে শশী। ঠোঁটের ফাকে হাসিটা
লুকিয়ে রাখার আভাস পাওয়া যায়। জোর করে দীর্ঘশ্বাস
নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমাকে ভয় দেখানোর
চেষ্টা করে। আমি ভয় পাই না, তবুও অভিনয় করি।
"কার সাথে আবার লাগলো? " হঠাৎ হাতটি ধরেই
প্রশ্ন করি আমি। অবাক হওয়ার ভান করে সে। হাত
ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। মুখে গম্ভীর ভাবটা এখনো
আছে। কিন্তু রণে তাকে ভঙ্গ দিতেই হবে আমার কাছে।
আমি জানি, এখনই সে হাসিতে ফেটে পড়বে। হয়ও
তাই।
খিলখিল হাসিতে হাল্কা করে পরিবেশ। " আর বোলো
না, নিশিটা যা পাজি হয়েছে না! খালি আমার সাথে
গায়ে পরে ঝগড়া করে।" "তাই নাকি? " মুচকি
হেসে বলি। " তো কোথায় আমার ছোটগিন্নি? ডাক
তাকে, দেখে যাই, কতটি বড় হয়েছে ও? " বাঁকা হাসির
তাচ্ছিল্যে আমায় ভেংচি কাটে সে, " ইহ! আমার বয়েই
গেছে তোমার বড়গিন্নি হতে? আমার কী খেয়ে দেয়ে
আর কোনো কাজ নেই?"
আমিও বলি, " তাই নাকি? ঠিক আছে? আমিও
চললাম আমার ঠিকানায়। " শশী বলে, " যাও,
কে ধরে রেখেছে তোমায়? " " আমি কিন্তু সত্যিই
গেলাম? " বলেই হাঁটা দিয়েছি। ওমনিই পেছন
থেকে আমার হাতটা খপ করে ধরে, কাছে টেনে,
ঠোটে ঠোঁট লাগিয়ে আদর করে আমায়। " এই কী
করছ? ছাড়ো, কেউ দেখে ফেলবে তো" শশীও
ঝটকা জবাব দেয় ," থোরাই কেয়ার করি, দেখলে
দেখুক।"
আমার তো আরো ইচ্ছে করে। ইচ্ছে করে,
দুজনে এক হয়ে মিশে রহস্য হয়ে যাই। সারা
রাত ছাদে জোছনা দেখি। যেই না একটু আগিয়েছি,
ওমনি দুম করে ঘুমটা ভেঙে গেলো। ইস। কী ক্ষতি
হতো ঘুমটা আরেকটু পড়ে ভাঙলে? রহস্যটা
রহস্যই থেকে গেলো। স্বপ্নটা দারুণ ছিল।
" ইস! এমন যদি হতো!!!"
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




