বিদ্যুতের আলোয় জ্বলবে সুন্দরবন
বাঁচার জন্য প্রাণীকুল ছুটবে প্রাণপণ।
কয়লার ময়লায় দুষিত হবে পানি
না জানি ঘটবে কত প্রাণহানি!
ভারত কোথাকার কোন বাল?
যার স্বার্থরক্ষায় করতেই হবে রামপাল!
সুন্দরবনে যেটা হয়ে দাঁড়াবে 'কাল'।
বন ধ্বংস করে উন্নয়ন
চায় না বাংলার জনগণ।
তবুও ধ্বংস করা হবে সুন্দরবন।
রাষ্টের এ কেমনতর আচরণ?
জনমানুষের হারিয়ে যায় নাই বুদ্ধি বিবেকবোধ
সাহস কত? ওরা করেছে নাটকের কন্ঠরোধ!
বাহুতে পেশিতে চোয়ালে জেগে উঠেছে ক্রোধ।
দড়ি ধরে মার টান! হয় হোক খান খান।
যে করেই হোক, বাঁচাতেই হবে সুন্দরবন।

সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

