~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এ শুধু গানের দিন
~~~~~~~~~
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার
এ তিথি শুধু গো যেন দখিন হাওয়ার
এ লগনে দুটি পাখী মুখোমুখি নীড়ে জেগে রয়
প্রানে প্রানে রুপকথা কয়
এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার
এ লগনে তুমি আমি একি সুরে মিশে যেতে চাই
প্রানে প্রানে সুর খুজে পাই
এ তিথি শুধু গো যেন তোমারও পাওয়ার
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার
~
সন্ধ্যা মুখোপাধ্যায়
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ঘুম ঘুম চাদ
~~~~~~~~~
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা
আসেনি তো বুঝি আর জীবনে আমার
ওগো মায়া ভরা চাদ আর ওগো মায়াবিনি রাত
এ চাদেরও তিথিরে বরন করি
ওগো মায়া ভরা চাদ আর ওগো মায়াবিনি রাত
ঘুম ঘুম চাদ ঝিকিমিকি তারা
আসেনি তো বুঝি আর জীবনে আমার
বাতাসের ও সুরে শুনেছি বাশী তার
ফুলে ফুলে ঐ ছড়ানো যে হাসি তার
সেই মধুরও হাসিতে হৃদয় ভরি
এ চাদেরও তিথিরে বরন করি
ওগো মায়া ভরা চাদ আর ওগো মায়াবিনি রাত
সব কথা গান সুরে সুরে যেন
রূপকথা হয়ে যায়
ফুলঋতু আজ এলো বুঝি মোর
জীবনের ফুল তায়
কোথায় সে কথা দূরে ,জানিনা ভেসে যায়
মনে মনে যেন স্বপ্নের দেশে যাই
আজ তাই কি জীবনে বাসর গড়ি
এই চাঁদের তিথিরে বরণ করি
ওগো মায়াভরা চাঁদ আর
ওগো মায়াবিনি রাত
~
সন্ধ্যা মুখোপাধ্যায়
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ইস্নিপস থেকে ডাউনলোড
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


