নামঃ সিলমিডো
রিলিজঃ ২০০৩ (সাউথ কোরিয়া)
পরিচালকঃ Kang Woo Suk
IMDB রেটিং: ৭.১/১০
প্লটঃ
১৯৬৮ সালের ২১শে জানুয়ারী। উত্তর কোরিয়ার Unit - 124 এর ৩১ জন কমান্ডো দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক চুং হি কে হত্যার জন্য দেশটিতে অনুপ্রবেশ করে।
মিশন টি শেষ পর্যন্ত ব্যার্থ হয়।
প্রতিশোধ নেয়ার জন্য দক্ষিন কোরিয়াও একটি সামরিক ইউনিট গঠন করে ৩১ জন মানুষ কে নিয়ে।যাদের প্রত্যেকে ছিল মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী।তাদের কে প্রশিক্ষন দেয়া হয় সিলমিডো নামের
একটি দ্বীপে।
তাদেরকে আশা দেয়া হয় , এখানে জয়েন করলে সম্মান পাবে, টাকা পাবে।সমাজে বাচতে পারবে।
অমানুষিক কষ্টের মাধ্যমে ধীরে ধীরে তাদের প্রস্তুত করে তোলা হয়।প্রশিক্ষনের মাঝে কয়েকজন আবার এক্সিডেন্টে মারাও যায়।
তাদের জীবনের লক্ষ্য ছিল একটাই।উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম ২ সাং কে হত্যা করা।তাদের নিয়ে গঠন করা হয় Unit -684।
৩১ জন মানুষ এক পর্যায়ে মেন্টালি রিটার্ডেড হয়ে পরে প্রেসিডেন্ট কে মারার জন্য।হত্যার নেশায় তারা যখন টগবগ করে ফুটছে, এমন অবস্থায় তাদের কে পাঠানো হয় মিশনে।
কিন্তু হায়ার কমান্ডের নির্দেশে ঐ মিশন বাদ করা হয়।মিশন বাদ করার কারনে সবাই হতাশ হয়ে পড়ে।দেখা দেয় বিশৃঙ্খলা।এক পর্যায়ে তারা জানতে পারে,এখানে পাঠানোর পুর্বে তাদের
ন্যাশনাল আই ডি ধ্বংশ করে ফেলা হয়েছে।যার মানে হচ্ছে সমাজের কাছে তারা এখন মৃত।
হতাশা পরিনত হয় ক্ষোভ এ।হায়ার কমান্ডের নির্দেশ আসে ৩১ জন কে মেরে ফেলার জন্য। ঘটনাক্রমে ৩১ জন এই নির্দেশ এর কথা জানতে পারে।তাদের উপর
আঘাত আসার আগেই তারা এটাক করে বসে সিলমিডো ক্যাম্পের অন্যদের উপর।৩১ জন থেকে ১১ জন মারা যায়।তারা ক্যাম্প দখল করে নেয়।
সেই ২০ জন তাদের পরিচয় নিশ্চিত করার জন্য একটি বাস দখল করে সিউলের দিকে রওনা হয়। রেডিও তে তাদের ঘোষনা করা হয় "উত্তর কোরীয়ার কমিউনিস্ট" হিসেবে।
আর্মি রোডব্লকের মাধ্যমে তাদের ব্লক করা হয়। তারা বাস থেকে সিভিলিয়ান দের ছেড়ে দেয়। বাসের গায়ে রক্ত দিয়ে নিজেদের নাম লিখে।এবং গ্রেনেড দিয়ে নিজেদের কে উড়িয়ে দেয়।
বেচে যাওয়া একজন কে মৃত্যুদণ্ড দেয়া হয়।
এভাবেই শেষ হয় ইউনিট - ৬৮৪।
বেইসড অন এ ট্রু স্টোরী।
স্পেশালী ট্রেনিং এর সময় এর কষ্ট ,মজা এসব খুব ভালো লাগবে।
আরেকটা ইম্পর্টেন্ট বিশয় খেয়াল করলাম।"কফি হাউজ" গানটার স্টার্টিং টিউন এই মুভিটার এক জায়গায় ইউজ করা হয়েছে।মিশনে যাবার আগের রাতের পার্টিতে একটা গান গাওয়া হয়। হুবুহু
নকল।
কোনটা থেকে কোনটা নকল করা হয়েছে সেই বিতর্কে নাই বা গেলাম।অসাধারন মনে হয়েছে মুভিটি।
শেষ করার আগে একটা ডায়ালগ,
"কোরিয়ান মুভি কখনো খারাপ হয় না!"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
তারেক সিদ্দিকী
কোরিয়ান ফ্রিক
IMDB Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



