প্রতিনিয়ত সব কিছু বদলে যেতে দেখছি ....
সময় এর সাথে বদলে যাওয়া একেই বলে বুঝি ....
তোমাকে আগেও খুজেছি, এখনো খুজি ।
নির্ঘূম রাত কাটিয়েছি অনেক বার....
স্বপ্নহীন জেগে থাকা একেই বলে বুঝি ....
তোমাকে আগেও খুজেছি, এখনো খুজি ।

সবগুলো রোদে পোড়া দুপুরে একাই হেঁটেছি....
লক্ষহীন মানুষ এদের বলে বুঝি ....
তোমাকে আগেও খুজেছি, এখনো খুজি ।
হারিয়ে ফেলেছি সব শিশির জমা সকাল ....
ঘুমের ঘোরে, আলস্য একেই বলে বুঝি ....
তোমাকে আগেও খুজেছি, এখনো খুজি ।
গধুলী এখনো রাঙায়নি আমায়....
একাকিত্ব একেই বলে বুঝি ....
তোমাকে আগেও খুজেছি, এখনো খুজি ।
জোনাকি আর জোসৎনার সাথে লেনদেন নেই বলে...
আমাকে পাগল বলবে বুঝি....
তোমাকে আগেও খুজেছি, এখনো খুজি ।
তবে কতকাল হতে, কতশত শতাব্দি ধরে
কতবার বার, কত নামে, তোমাকে ডেকেছি
কখনো ককিলের কন্ঠে, কখনো কামানের তোপে
কখনো কবিতায়, কখনো গানের সুরে ।
তুমি আমায় শুনবেনা বুঝি....
তোমাকে আগেও খুজেছি, এখনো খুজি ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


