somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Energy Saving- হতে পারে আমাদের দেশের জন্য অনুকরণীয়।

১৪ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি প্রশ্ন করা হয়, পৃথিবীতে সবচেয়ে বেশী Energy ব্যবহারকারী দেশ কোনটি তাহলে নির্দিধায় উত্তর আসবে- "আমেরিকা"। উৎপাদন এবং ব্যবহার- দুটোতেই তারা প্রথম। আমার আজকের বিষয় আমেরিকানদের Energy নিয়ে নয়। কারণ, আমেরিকান এবং তাদের দেশকে স্বশরীরে প্রত্যক্ষ করার সময় আমার মাত্র কয়েকটা দিনের। গত বছরের মাঝামঝি (আগষ্ট-এ) মাত্র সপ্তাহখানেকের জন্য টেক্সাস গিয়েছিলাম। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটির (প্রেসিডেন্ট বুশ) বাগানবাড়ী যেখানে, সেই টেক্সাস যাওয়ার অনুভুতিটা অবশ্যই একটুখানি ভিন্ন ছিল। না, বুশের বাগানবাড়ী দেখার কথা মনেছিলনা। তবে যেখানে তৈরী হয় মহাকাশে যাওয়ার বিশাল বিশাল রকেট-স্পেসশিপ, NASA-এর সেই "জে. এফ. কেনেডি স্পেস সেন্টার"-টা দেখার সুযোগ মিস করিনি। মাত্র ৩০ ডলার এক্সট্রা খরচ হয়েছিল তাতে। সঙ্গে ছিলেন শাহ নেওয়াজ ভাই আর উনার উইনিতে Postdoctoral fellow এক কোরিয়ান সহ পৃথিবীর ভিবিন্ন দেশ থেকে আসা শ'খানেক বিজ্গানী। সেই সপ্তাহ খানেকের দেখায় আমেরিকান এবং তাদের দেশ সম্পর্কে কিছু লেখার দুঃসাহস আমার নেই। তবে টেক্সাসের মাল্টিলেয়ার ফ্লাইওভার আর অন্তহীন সমতল ভুমি আমাকে যারপরনাই বিমোহিত করেছে। পাহাড়-সমুদ্রে ঘেরা এই জাপানের মানচিত্রের সাথে তার কোন তুলনা চলেনা।

আসল কথায় আসি। আমাদের এখানে সবে গরম পড়তে শুরু করেছে। জুলাই-আগষ্ট এখানে সবচেয়ে বেশী গরম পড়ে। তাপমাত্রা ২৫-৩৫ ডিগ্রী পর্যন্ত উঠানামা করে। বাতাতে প্রচুর জলীয়বাষ্প থাকাতে তাপমাত্রা আরো বেশী মনে হয়।

আমি আমার প্রফেসরের এসিসষ্ট্যান্ট হিসাবে একটা ক্লাশনেই সপ্তাতে একদিন। কেমেষ্ট্রির উপর ১:৩০ মিনিটের একটা লেকচার। ইংরেজীতে দিতে হয়। ইংরেজীতে কেমিষ্ট্রির উপর দক্ষতা বাড়ানোই আমার লেকচারের উদ্দেশ্য। খুব বেসিক কিছু অধ্যায়ের উপর লেকচার দেই আমি। প্রথম যেদিন আমি লেকচার দিতে গেলাম, ক্লাশরুমের ডেকোরেশান দেখেতো আমার মাথা চক্কর দিতে শুরু করল। কি নেই এদের ক্লাশরুমে। (ক্লাশরুমের বর্ণনাটা এখানে দিতে চাইছিনা। সম্ভব হলে পরে কখনো আলাদা পোষ্টে লিখব এ সম্পর্কে।)

গত সপ্তাহে ও যথারীতি সেই ক্লাশটা নেয়ার জন্য গেলাম। প্রচন্ড গরমে আমি ভিজে যাচ্ছিলাম আরকি। তাই ক্লাশে ডুকে এসি-র কোলিং সিসটেমটা আরো বাড়িয়ে দিতে গিয়ে দেখি বোর্ডের নীচে জাপানীতে কি যেন লেখা। যদিও পুরোটা পড়তে পারিনি তবু যেটা বুঝতে পারলাম তা হল "রুম টেম্পারেচার ২৭-২৮ এর মধ্যে রাখতে হবে"। ২৭-২৮ ডিগ্রী আমাদের দেশে কম হলেও শীতপ্রধান দেশে এটা মোটেও কম নয়। ছাত্রদেরকে গরমে একটু বিচলিত বলেই মনে হল। কিন্তু কেউ-ই এসি-র পাওয়ার বাড়াচ্ছেনা। ব্যাপারটা আমার কাছে খটকার মনে হলেও অবাক হইনি। কারণ, এনারজি সেভিং-এর অংশ হিসাবে আমাদের ফেকাল্টির বেশ কিছু লিফ্ট-ও বন্ধ করে দেয়া হয়েছে। ব্যাপারটা আমি আগেই জেনেছিলাম। কিন্তু যে ব্যাপারটা আমাকে ভাবিয়েছে, তা হল জাপানীদের ও এনারর্জি সেভিং-এর জন্য লিফ্ট-এসি বন্ধ রাখতে হয়? এদেরতো ইলেকট্রিসিটির অভাব নেই। কোনদিন লোডসেডিং-এ পরতে হয় না।

এর বিপরীতে আমাদের দেশের চিত্রটা একবার কল্পনা করলাম। আমাদের দেশে সরকারী অফিসগুলোতে ফেন-এসি-বাতি ব্যবহারের যে চিত্র আমরা দেখি, তাতে মনে হয় না সেখানে ইলেকট্রিসিটির উৎপাদনে কোন ঘাটতি আছে। মনে হয় না ওই দেশে ইলেকট্রিসিটির অভাবে প্রতিদিন ১০-১৫ বার লোডসেডিং হয়। মনে হয়না ইলেট্রিসিটির অভাবে কলকারখানায় উৎপাদন কম হয়।

কোন জিনিস যথেষ্ট পরিমাণ থাকলেই যে তা যথেচ্ছা ব্যবহার করা উচিৎ নয়, এটা আমাদের কে বুঝাবে। আমাদের অঢেল গ্যাস কে আমরা যে ভাবে অপব্যবহার করছি, তার জন্য খুব নিকট ভবিষ্যতেই আমাদেরকে আফসোস করতে হবে। তার দায় শোধ করতে হবে কড়ায় গন্ডায়। লিফ্ট-এসি বন্ধ রেখে এনার্জি সেভ করা খুব বড় কোন ব্যাপরা না, কিন্তু এই ছোট্র ঘটনাটা থেকেও অনেক বড় কিছু শিখার আছে আমাদের মত দরিদ্রদের।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×