GHOST RIDER ঢাকার রাজ পথে অপেক্ষায় থাকুন আপনিও দেখা পাবেন
০৭ ই জুন, ২০১২ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিদিনের মতো সেদিনও অফিস থেকে বের হতে দেরী হয়ে গেল । বের হয়ে সোজা হেঁটে বাসের কাউণ্টার এর সামনে দাঁড়ালাম । বিশাল লম্বা লাইন দাঁড়িয়ে আছে শত শত যাত্রী সবার গন্তব্য একই -আপন ঘর । দিন দিন মানুষের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অভাব (?) তাই সবাই অভাব দূর করতে ছূটে আসে মেগাসিটিতে । সবাই প্রিয়জনকে ফোনে জানাচ্ছে দেরী হওয়ার কারণ । নিরাপদে বাসায় ফিরা, না সোনার হরিণ এখনও হয়নি তবে রূপার হয়েছে । আমি একটা টিকেট কেটে লাইনে দাঁড়ালাম । বাস আসে যায় কিন্তু আমার বাস আসে না এক ঘণ্টা পরে বাস আসলে বাসার কথা মনে হতেই পা দ্রুত চলল । একেই বলে ভাগ্য, একটা সীট পেয়ে আনন্দে আত্মহার শরীর এলিয়ে বসলাম । জানালাটা পুরো না খুলতে পাড়লেও আমার জন্য যথেষ্ট মনে হল । বাহিরে হালকা মৃদু বাতাস বইছে । মাথায় অক্সিজেনের অভাব পূর্ণ করার জন্য দীর্ঘ শ্বাস নিলাম । আকাশটা কালো হয়ে চারদিকে অন্ধকার হয়ে আসছে । বাহিরের অবস্থা যা হোক এখন আর সমস্যা নেই কারণ বাসে আশ্রয় গ্রহণ করে আপাতত নিরাপদ । বাসের ভিতর বার রকমের মানুষের চব্বিশ রকম কথা বলে । বাসে চলাচল করলে দৈনিক পত্রিকা না পড়লেও চলে মাঝ খান থেকে খরচের টাকা বউ এর পিছনে ব্যয় করলে সে খুশি হবে ।
গাড়ি চলছে আপন গতিতে । মানুষ বেশি কথা বলে কারণ জ্ঞান । শা শা করে গাড়ী চলে গেল । কয়েকটা মোটর সাইকেল চোখের পলকে চলে গেল দৃষ্টির বাহিরে । যাত্রী উঠছে নামছে আবার চলতে শুরু করল । হঠাৎ সবাই বাহিরে আবাক হয়ে তাকিয়ে বলাবলি করতে লাগল – একি এটা কি যাচ্ছে ? আমি বাহিরে তাকালাম যা দেখলাম তাতে আমার চোখ ছানাভরা হয়ে গেল । একটা মোটর সাইকেল যাচ্ছে তার সাথে সাথে আগুন যাচ্ছে । মোটর সাইকেল যে রাস্তা দিয়ে সে রাস্তা দিয়ে আগুন পিছনে পিছনে যাচ্ছে । আমি বিস্ময়ে তাকিয়ে দেখলাম বিদেশী সিনেমা ঢাকার রাস্তায় । আমি বাসায় এসে এটা নিয়ে অনেক চিন্তা কড়লাম এবং -----
কি হতে পারে ? ? ?
যদি কেউ ব্যাখ্যা দিতে পারেন তাহলে দয়াকরে লিখেন ---
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে...
...বাকিটুকু পড়ুন
বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন