কোন দেশের সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান ক্ষমতাসীন অবস্থায় মারা গেলে বহির্বিশ্বের অন্যান্য দেশের সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানদের মৃত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর রেওয়াজ দেখে আমরা অভ্যস্থ। এমন কি বাংলাদেশের সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানগণ বিগত সময়ে বিভিন্ন দেশে ক্ষমতাসীন সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানের মৃত্যুর পর শেষ শ্রদ্ধা জানাতে নানা সময়ে গেছেন। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান হিসেবে মারা গেছেন। তাঁর শেষকৃত্তানুষ্ঠানে বিদেশী বন্ধুদেশগুলোর সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানদের আগমনের কোনো খবর মিডিয়ার কাছে নেই। হয়তো দু'একটি দেশের প্রতিনিধি সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন। তাহলে গোটা ব্যাপারটায় কী পরিষ্কার হল?
আমাদের পররাষ্ট্রনীতি যে কতোটা দুর্বল তা কী এ থেকে প্রমাণ হয় না? বিদেশে অবস্থিত আমাদের দূতাবাসগুলো বা হাইকমিশন অফিসগুলো তাহলে কী নিয়ে ব্যস্ত? আমাদের এতো স্মার্ট পররাষ্ট্রমন্ত্রী'র মাথায় এই বিষয়টা কী একবারও আসেনি?
কয়েকদিন আগে ভ্যাটিকানসিটিতে নতুন পোপ নির্বাচিত হবার পর পররাষ্ট্রমন্ত্রী নতুন পোপকে শুভেচ্ছা জানাতে সময় পেয়েছেন! আর নিজের দেশের মহামান্য রাষ্ট্রপতি মারা যাবার পর বিদেশী সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে যে সম্মান ও শ্রদ্ধা আদায় করার সুযোগ ছিল, তাতে কোনো আগ্রহ দেখালেন না। এটা কী পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতা বলবেন না???
বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে এই ব্যর্থতার দায় নিতে হবে।
পররাষ্ট্র নীতির ব্যর্থতার দায় কার? মন্ত্রীর নাকি জাতি হিসেবে আমাদের!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।