আমার মধ্যে কিছুটা সন্দেহ ছিলো পরে অবশ্য টিভি সংবাদ দেখে কিছুটা নিশ্চিত হলাম যে আজই বিশ্ব বন্ধুত্বদিবস। ভালো কথা ..খুবই ভালো। বিশ্বজুড়ে যে সহিংসতা চলছে তার মধ্যে এমন কিছু দিন অতীব প্রয়োজনীয়। অবশ্য দেশের মোল্লারা মনে হয় এখনো বুঝতে পারেনাই... অথবা জানেনা। জানলেই তারা আর ফতোয়া দিতে দেরী করবেনা...বলেই দিবে এটা ইসলাম বিরোধী। অথচ আমরা সবাই জানি.. ইসলাম সৃষ্টির অনেক পর বন্ধুত্ব দিবসের এ উৎকর্ষময় মানবিক আবেগময় দিনটি চিহিৃত করা হয়েছে। যাই হোক এখনো মোল্লাদের আচড় পড়েনি। এর মধ্যে বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাখছি। ভালো থাকুন এবং উপভোগ করুন বন্ধুত্বের প্রতিটি মূহুর্তকে। অফিসে পৌছেই মেইল চেক করে দেখলাম ইন বক্স ভরে গেছে এই বন্ধুত্ব দিবসের শুভেচ্ছায়। আরে বাবা এতো বন্ধু আমার ! আমি কিছুটা বিস্মিত। এতোগুলোকে পৃথক উত্তর দিবো কিভাবে। আবার শুভেচ্ছা না জানালেও তো মাইন্ড করবে। কি আর করা একটা মেইল লিখে কাট কপি পেস্ট করলাম কাউকে বঞ্চিত করা ঠিক হবেনা বলে। দুর আমার কথা গুলো বলে বিরক্ত করছি আপনাদের। না আর নয়। আবারো বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা। ভালো থাকুন। নিত্য নতুন বন্ধুর সমাহারে জীবনটা আপনাদের আরো বেশি উপভোগ্য হয়ে উঠুক।
বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি মিনি পোস্ট!
ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-
জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন
সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?
এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।
এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন
কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls
চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!
অবেশেষে... ...বাকিটুকু পড়ুন
আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।