বিশ্বব্যাংক, আন্ত:আমেরিকান ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাং েকর বিভিন্ন গবেষনায় দেখা যায়, বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আদিবাসীরাই দরিদ্রতম। লাতিন আমেরিকা ও ক্যারাবিয়ান অঞ্চলের আদিবাসীদের উপর ইউনিসেফ পরিচালিত এক গবেষনায় দেখা যায় গুয়াতেমালায় 54% আদিবাসীদের বিপরীতে 87% আদিবাসী দারিদ্রসীমার নীচে। মেক্সিকোতে 18% এর বিপরীতে 80%, পেরুতে 50% এর বিপরীতে 79 % এবং বলিভিয়ায় 48% আদিবাসীদের বিপরীতে 64% দারিদ্রসীমার নীচে বসবাস করে। এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় একীভূত করতে জাতিসংঘ কিছু উদ্যেগ নিয়েছে। 1993 সালের 21 ডিসেম্বর জাতিসংঘ সাধারন পরিষদ 1995-2004 সালকে আন্তর্জাতিক আদিবাসী দশক ঘোষনা করে।
গত 2004 সালের 31 ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত প্রথম আদিবাসী দশক শেষ হয়েছে। আদিবাসী দশকের লক্ষ্য ও পরিপূরনে অপূর্ণতা ও আদিবাসীদের উপর বহু শতব্দীব্যাপী বঞ্চনা ও অবহেলার প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ ইতোমধ্যেই 2005-2015 সালকে দ্্বিতীয় আন্তর্জাতিক আদিবাসী দশক ঘোষনা করেছে।
এছাড়া জাতিসংঘ 1993 সালকে আদিবাসী বর্ষ ও 9 আগষ্টকে আদিবাসী দিবস ঘোষনা করে। আসুন বুধবার আদিবাসী দিবসে আমরাও এক হই নৃতাত্তি্বক জনগোষ্ঠীগুলোর ইতিহাস, ঐতিহ্য আর স্বাতন্ত্রতা রক্ষার প্রত্যয়ে।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




