অবশেষে স্বাদ মিটিলো....
০৮ ই আগস্ট, ২০০৬ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেষ পর্যন্ত জাতিকে ক্ষমা করেছেন বিচারপতি লতিফুর রহমান। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়ার প্রায় পাঁচ বছর সরকারি বাড়ি ছেড়েছেন তিনি। বিদায় বেলায় বলে গেলেন জাতি যেনো ভালো থাকে।
সোমবার তিনি সরকারি বাড়ি ছেড়ে ধানমন্ডিতে একটি বাড়িতে উঠেছেন। নিরাপত্তার জন্য নতুন বাড়িতে পুলিশ মোতায়েন করেছে সরকার। মঙ্গলবারের সব পত্রিকায় বেরিয়েছে খবরটি। কোন কোন পত্রিকায় ছবি সহ।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 2001 সালের 15 জুলাই শপথ নেন বিচারপতি লতিফুর রহমান। এরপর তিনি কিছুদিন অবস্থান করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। 2002 সালের 29 আগষ্ট থেকে তিনি উঠেন মিন্টো রোডের 11 নম্বর সরকারি বাড়িতে। সোমবার পর্যন্ত থেকে মঙ্গলবার তিনি ছেড়ে দেন সরকারি এ বাসাটি।
এর আগে গত 14 মে ইংরেজী পত্রিকা দি ডেইলী স্টারে এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর সরকারি প থেকে বলা হয়েছিলো প্রধানমন্ত্রী বিশিষ্ট নাগরিক হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিচারপতি লতিফুর রহমানকে ওই বাসায় থাকার অনুমতি দিয়েছেন। মূলত লতিফুর রহমান পদ ছাড়ার সাড়ে চার বছরেও সরকারি বাসা না ছাড়ার খবরটি বিস্মিত করেছে দেশের মানুষকে। বিষয়টি নিয়ে সংসদেও তুমুল হৈ চৈ হয়েছে সরকারি দলের মধ্যে। এ খবরও পত্রিকায় বেরিয়েছে।
এরপরেও বিচারপতি লতিফুর রহমানকে সাধুবাদ জানাতেই হয়। কারন বাসাটি তিনি তো আর নাও ছাড়তে পারতেন। দয়া করে সরকারি বাসা শেষ পর্যন্ত ছেড়ে তিনি আর কোন অর্থ অপচয় থেকে জাতিকে রক্ষা করেছেন এ জন্য তাকে অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৬ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭

চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।
সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা...
...বাকিটুকু পড়ুন
"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."
জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের...
...বাকিটুকু পড়ুন
আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু...
...বাকিটুকু পড়ুনএই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা...
...বাকিটুকু পড়ুন