দেশের পরিধি বাড়বে !!!!
১১ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্প্রতি এনটিভি তে একজন প্রভাবশালী সরকারি ব্যক্তির (নেতা বলতে পারলামনা...কারন নেতা হওয়ার মতো কোন নেতৃত্ব তার মধ্যে তৈরী হয়েছে বলে মনে হয়না এবং কোন রাজনৈতিক সংগ্রামে তার কোন অংশগ্রহনের কথাও আমরা শুনিনি) সাক্ষাতকার দেখছিলাম।
প্রশ্নকর্তা হাত পা কচলাতে কচলাতে তাকে প্রশ্ন করলেন আপনার ভিশন কি ? ক্ষমতার সুখে বিভোড় বিলাসী ওই প্রভাবশালী ব্যক্তি মুখে মৃদু রহস্যময় হাসি দিয়ে বললেন--- বাংলাদেশের পরিধি বাড়ানো (হাত দিয়ে দেশের আয়তনকে ইঙ্গিত করে)। টিভি সেটের সামনে উপস্থিত সবাই নেড়ে চড়ে উঠলো। দেশের পরিধি বাড়বে!!!
আমি তো তখন থেকেই উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছি। ছোট্র দেশ বলে কতো সমস্যা। এবার যদি দেশের পরিধি বাড়ে তাহলে অনেক সমস্যাই থাকবেনা। এটা যদি বাংলাদেশ থেকে পশ্চিম দিকে বাড়ে তাহলে তো কথাই নয়। আর সুদুর দার্জিলিং পর্যন্ত নিয়ে নিতে পারলে বাংলাদেশকে আর পায় কে? কলকাতা পর্যন্ত যেতে পারলে তো গ্রেট । ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ওনাকে এই গ্রেট ভিশনের জন্য উপহার দিয়ে আমি পাশে নন্দনে অবস্থান করতাম।
এবার আপনারা বলুন তো এমন মহান স্বপ্ন যিনি দেশকে নিয়ে দেখতে পারেন তাকে নেতা হিসেবে স্বীকার না করে কোন উপায় আছে ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুন
হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।...
...বাকিটুকু পড়ুন
“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু...
...বাকিটুকু পড়ুন