হন্তারকদের প্রতি
বাঘ কিংবা ভালুকের মতো নয়
বঙ্গোপসাগর থেকে উঠে আসা হাঙ্গরের দল নয়
না, কোনো উপমায় তাদের গ্রেফতার করা যাবেনা
তাদের পরনে ছিল ইউনিফর্ম
বুট, সৈনিকের টুপি
বঙ্গবন্ধুর সঙ্গে তাদের কথাও হয়েছিলো,
তারা ব্যবহার করছিল
এক্কেবারে খাটি বাঙ্গালীর মতো
বাংলা ভাষা। অস্বীকার করার উপায় নেই
ওরা মানুষের মতো দেখতে, এবং ওরা মানুষই
ওরা বাংলার মানুষ
এর চেয়ে ভয়াবহ কোন কথা আমি আর
শুনবোনা কোনদিন।
----------------------------------------
প্রিয় পাঠক - বুকে হাত দিয়ে বলুন তো বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা আর যাই হোক মানুষ বলে বিবেচিত হওয়ার কোন সুযোগ তাদের রয়েছে কি ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



