somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম বিতর্কের অনপুজীব্য ব্যক্তিগত বিশ্বাস

২০ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ধরনের মানুষ আছে যারা অন্যের উপর প্রভাব বিস্তার ও সাধারন সরল মানুষ গুলোর ব্রেন ওয়াশ করার জন্য ধর্মকে ব্যবহার করে। আমার ধারনা সামহোয়ার-এও এমন কিছু জ্ঞান পাপীর আবির্ভাব ঘটেছে।

ধর্ম প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত বিশ্বাস। যিনি যেই ধর্মেই বিশ্বাস করুন না কেন এটা নিয়ে অন্যের কিছু বলার অধিকার নেই। মুসলিম হিসেবে আমি সঠিক ভাবে ধর্ম পালন করছি কিনা সেটা আল্লাহ দেখবেন।

অন্যদিকে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা হলো সব ধর্মের মানুষের জন্য। একটি সরকার বা রাষ্ট্র কোন বিশেষ ধর্মের জন্য হতে পারেনা যদি সেটি সভ্য সরকার হয়। প্রতিটি ধর্মও তাই বলে। এ কারনেই ইসলামে উৎসস্থল সৌদী আরব পর্যন্ত ইসলামকে রাষ্ট্রধর্ম করার মতো ধর্মবিরোধী কাজ করেনি।

যাই হোক কথা সেটা না। কথা হলো ব্লগে ধর্ম সম্পর্কে সঠিক ভাবে না জেনে ধর্ম প্রভাবিত কোন মন্তব্য করা উচিত নয়। কারন এ ধরনের লেখা অন্যকে ধর্মবিরোধিতার সুযোগ করে দেয়।

যিনি বেশি ধর্মপ্রেমী হিসেবে নিজেকে জাহির করতে চান তিনি আপন মনে ও কর্মে তা করেন। মনে রাখা উচিত আমার বিশ্বাস যেনো অন্যের জন্য বিরক্তির কারন না হয়। আর ধর্ম প্রচার করতে চাইলে ব্লগ বাদ দিয়ে গ্রামে গঞ্জে ঘুরে সঠিক ভাবে ধর্ম প্রচার করুন এবং ধর্মের নামে যারা অন্যায় করে দেশমাতৃকার বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্নীতির মাফিয়া চক্র পিঁপড়ার কলোনির মতো কাজ করে

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৭

বাংলাদেশের দুর্নীতির মাফিয়া চক্র ঠিক পিঁপড়ার কলোনির মতো কাজ করে। জুলাই আন্দোলনের সময় কিছু মানুষ ভাবছিলো এটা উইপোকার কলোনী। তারা ভাবছিলো রাজা শেষ তো তার কালো খেলাও শেষ।



উইপোকার... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

×