আড্ডাবাজের পোস্টটা চমৎকার হয়েছে এবং তাতে কৌশিক ভাইয়ের মন্তব্য আরো সুন্দর হয়েছে। একটা জিনিস আমি বুঝিনা কারো মা যখন অন্যের হাতে লাঞ্চিত হন এটা কি ওই সন্তান কোনদিন তা ভুলতে পারে? কখনো অপরাধীকে ক্ষমা করতে পারে ? যদি ক্ষমা করার কথা চিন্তাও করে সে কি কুলাঙ্গার নয় ? এমন কুলাঙ্গার সন্তান কি মানুষ বলে বিবেচিত হতে পারে ? কারন মাতৃভূমি তো মায়ের মতোই তাই না ?
রাজাকার কুকুরগুলো আমাদের পূর্বপুরুষদের হত্যা করেছে.. অসংখ্য মা বোনকে লাঞ্চিত করেছে ... তাদের উত্তরসুরী হিসেবে আমরা কুকুরগুলোকে ক্ষমা করতে পারিনা। এখানে অন্য কোন যুক্তিই গ্রহনযোগ্য হতে পারেনা।
বাংলাদেশের যারা বিরোধিতা করেছে সে যেই দলেরই হোক না কেন.. যত জ্ঞানী বা মেধাবী বা পূণ্যবান হোক না কেন তার বাংলাদেশে থাকার অধিকার নেই। আড্ডাবাজ ঠিকই বলেছে এক ধরনের ভন্ডামী শুরু হয়েছে অতীত নিয়ে কথা বলা যাবেনা দোহাই দিয়ে রাজাকারদের বাঁচাতে চায়...... আমি স্পষ্ট করে বলতে চাই এটা অতীত নয় ... এটা আমাদের ভবিষ্যত। কারন এ রাজাকারগুলোকে দেশ থেকে বের করতে পারলেই কেবল এদেশ সুন্দর সমৃদ্ধশালী হবে.... এদের বিচার হলেই কেবল এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে ... এদের দৃষ্টান্তমূলক শাস্তি হলেই কেবল ধর্ম নিরাপদ হবে....
আসুন সবাই এক হই-রাজাকার জানোয়ারদের কবর রচনার মধ্য দিয়ে একটি সুন্দর ও আধুনিক বাংলাদেশ বিনির্মান করি।
বি:দ্র:- দয়া করে কোন রাজাকার বা রাজাকারের প্রতি ন্যুনতম দয়া দেখাতে চান এমন কোন আল বদর এখানে মন্তব্য করবেননা।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



