somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থানায় একদিন

২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সালের মাঝামাঝি । আফতাগনগরের বিচ্ছিন্ন প্রান্তরে ছিনতাইয়ের শিকার হয়ে পরদিন থানায় গেছি অভিযোগ জানাতে । দীর্ঘ সময়ের ধানাই-পানাই শেষে কর্তব্যরত কর্মকর্তা মামলার পরিবর্তে জি.ডি. লিখতে রাজি হলেন । তবে ছিনতাইয়ের অভিযোগ হিসেবে নয় । হারানো জিনিসপত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রার্থনা জানিয়ে । ডিউটি অফিসারের আন্তরিক সহযোগিতা আর দক্ষ দিক-নির্দেশনায় (!) ;) বিশ্বাসযোগ্য একটি গল্পও দাঁড়িয়ে গেল । জি.ডি.-র ভাষ্য এত সরল যে থানায় বসেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধানে পৌছতে পারবেন । থানায় এরকম অভিজ্ঞতা প্রথমবারের জন্য অপ্রত্যাশিত হতে পারে, তবে নূতন কিছু নয় । যারা অভিযোগ জানাতে থানায় গেছেন, সবার অভিজ্ঞতা প্রায় সমপর্যায়ের ।

তবে ‘ছিনতাইয়ের সংবাদ’ পুলিশি মারপ্যাচে কিভাবে ‘হারানো বিজ্ঞপ্তি’ হয়ে যায়, সেটা এই লেখার উপজীব্য নয় । থানার ওই অভিজ্ঞতা আমার কাছে বিশেষভাবে স্মরণীয় সেদিনকার জি.ডি. লেখক ডিউটি অফিসারের কারণে । জি.ডি.-র বক্তব্য লিপিবদ্ধ শেষে ওই কর্মকর্তা আমার নাম জিজ্ঞেস করলেন । অভিযোগকারী হিসেবে আমার নাম লিখবেন ।
পুরো নাম বললাম । “জুনাইদ আহমেদ ।”
তার প্রশ্নসূচক জিজ্ঞাসা, “মোঃ জুনাইদ আহমেদ?”
বিনীতভাবে জবাব দিলাম, “নাহ, শুধূ জুনাইদ আহমেদ ।”
তিনি বিষ্ময়ে হতবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন ।
তারপর অস্ফুটে বললেন, ”আপনি মুসলমান, আর আপনার নামের আগে মুহম্মদ নাই ??!!”

কিছুটা বিব্রত আর অপ্রস্তুত আমি জি.ডি-তে সই করে দ্রুত সটকে পড়লাম । :(( প্রচলিত আছে, “বাঘে ছূলে নয় ঘা, আর পুলিশে ছুলে আঠারো ঘা” । আপাতত আমার জন্য এক ঘা-ই যথেষ্ট ।

এঘটনার পর থেকে কেউ আমার নাম জিজ্ঞেস করলে ডিউটি অফিসারের সেই বিষ্ময়ভরা মুখ সবার প্রথমে মনে পড়ে ।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×