এক.
নুরুল উল্লাহ। অফিসের কেরানি।অসম্ভব রকম সুন্দর নুরানী চেহারা তার।এক ওয়াক্ত নামাজও কাযা করেন না কখনও।এক ছেলে মেয়ে নিয়ে তার সুখের সংসার।তিনি আজ থেকে নাস্তিক।
দুই.সিরাজুল ইসলাম ঢাকার একটা মসজিদের খতিব।ইসলামের খেদমতে কাটিয়ে দিতে চান বাকিটা জীবন।সমস্যা একটাই একটুখালি জর্দা খান।তিনিও আজ থেকে নাস্তিক।
তিন.জমশেদ আলি ।বাবুবাজারের ব্যাবসায়ি।সারাদিন ব্যস্ততার মাঝেও আল্লাহকে ভুলে যান না কখনও।এলাকার মানুষকে সাহায্য করা,মসজিদ মাদ্রাসা নির্মান সবখানেই তার হাত প্রসারিত।তিনিও আজ থেকে নাস্তিক।
চার.
আয়নাল হক।কামিল মাদ্রাসার ছাত্র।অসাধারন কন্ঠ।হামদ্ নাত পরিবেশনে জাতীয় পুরষ্কার পেয়েছে বেশ কয়েকবার।তিনিও আজ থেকে নাস্তিক।
পাঁচ.
রামগোপাল দত্ত।নিরামিষভোজী। ভগবানের আরাধনায় কাটিয়ে দিয়েছেন সারা জীবন।শাস্ত্রের বাইরে যান না একদম।তিনিও আজ থেকে নাস্তিক।
নিজ নিজ অবস্থানে থেকে উপরের পাঁচ ব্যাক্তির সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের কোন কমতি আমরা লক্ষ করিনি।নিয়মিত প্রার্থনা,সৃষ্টির সেবা কিংবা মানবীয় সমস্ত কাজের মাধ্যমে ওরা সৃষ্টিকর্তার নিকটবর্ত্তী হবার চেষ্টা করেছেন সবসময়।তবু ওরা আজ নাস্তিক।কারন ওরা শাহবাগগামি।মানবতাবিরোধী,যুদ্ধাপরাধী ধর্মব্যাবসায়িদের ফাঁসির দাবিতে দেশের সাধারন মানুষের মতো ওরা গিয়েছিল শাহবাগের প্রজন্ম চত্ত্বরে।
যুদ্ধাপরাধিদের পূর্ণবাসক খালেদা জিয়া নাস্তিকের নতুন সংজ্ঞা নির্ধারণ করেছেন।সেই সংজ্ঞায় এরা সবাই আজ নাস্তিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




