দেশের চাহিদা পূরণ ও আন্তর্জাতিক শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য ২ লাখ ৬০ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হবে। এতে ব্যয় হবে ৬ লাখ ৭০ হাজার ডলার। 'স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট' শীর্ষক প্রকল্পে কাজ করবে বেসরকারি আটটি সংস্থা। এসব প্রতিষ্ঠান ১ লাখ ৯২ হাজার ৬০০ জনকে প্রশিক্ষণ দেবে। আর রাষ্ট্রায়ত্ত তিন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেয়া হবে ৬৭ হাজার ৪০০ জনকে। এতে অংশগ্রহণের জন্য ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। প্রাথমিকভাবে পোশাক খাত, তথ্যপ্রযুক্তি, নির্মাণ, হালকা প্রকৌশল, জাহাজ ও চামড়া শিল্পের দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। মূল বিষয় হলো দক্ষতা বাড়িয়ে দক্ষ জনশক্তি তৈরি করা। প্রশিক্ষণের জন্য ১৫টি খাতকে চিহ্নিত করা হয়েছে। তবে প্রথম পর্যায়ে অগ্রাধিকার দেয়া হচ্ছে পোশাক, তথ্যপ্রযুক্তি, নির্মাণ, হালকা প্রকৌশল, জাহাজ ও চামড়াশিল্পের ওপর। প্রকল্পটির আওতায় প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে নারী-পুরুষ সমতার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে। রাজমিস্ত্রি, পাইপ ফিটিংস, রঙ মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, রডমিস্ত্রি, টাইলস ফিটিংস ও অ্যালুমিনিয়ামের কাজে প্রশিক্ষণ দেবে নির্মাণ খাতসংশ্লিষ্ট সংগঠন বাসি। সরকারের এ উদ্যোগে একদিকে যেমন দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে তেমনি বেকার সমস্যারও সমাধান অনাকাংশে সম্ভব হবে বলে আশা করা যায়।
দেশের চাহিদা পূরণ ও আন্তর্জাতিক শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।