রাজধানীর কাওরান বাজারে নির্মাণ করা হবে করপোরেট ও মিডিয়াপল্লী। এজন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগরীর সার্বিক উন্নয়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেখানে ৮ থেকে ১০টি বহুতল ভবন নির্মাণ করা হবে। ভবনগুলো হবে স্টিলের কাঠামোর ওপর অত্যাধুনিক কাচ মোড়ানো। রাজধানীতে বড়ধরনের কোনো করপোরেট ও মিডিয়াপল্লী নেই। তাই কাওরান বাজারের কাঁচাবাজার এলাকার ২৩ দশমিক ৫৮ বিঘা জমির উপর ৮ থেকে ১০টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশি-বিদেশি বড় বড় করপোরেট প্রতিষ্ঠান ও মিডিয়া হাউজকে কার্যালয় বানানোর জন্য ফ্লোর বরাদ্দ দেয়া হবে। এরই মধ্যে ওই এলাকার কাঁচামালের ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নেয়া হয়েছে। পরিকল্পনাধীন প্রতিটি ভবনে অত্যাধুনিক কারপার্কিং ব্যবস্থা থাকবে। ১০০ তলার ফাউন্ডেশনে প্রথম অবস্থায় ৩০তলা নির্মাণ করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরিয়ে নেয়া হলে ভবনগুলোকে ১০০ তলায় উন্নীত করা হবে। ভবনগুলোর নাম দেয়া হবে ‘বঙ্গবন্ধু হাব’ অথবা ‘কাওরান হাব’। এ ধরনের পরিকল্পনা নিয়েই এগুচ্ছে ডিএনসিসি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যবসায়ীদের পুনর্বাসন করতে এরই মধ্যে মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীতে আলাদা তিনটি কাঁচাবাজার নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এরই মধ্যে মহাখালী কাঁচাবাজার নির্মাণ পুরোপুরি শেষ হয়েছে। সেখানে কাওরান বাজারের ব্যবসায়ীদের মধ্যে দোকান বিতরণের প্রক্রিয়া চলছে। যাত্রাবাড়ী ও আমিনবাজারেও এ প্রক্রিয়া চলমান রয়েছে। আধুনিক সব ব্যবস্থা রেখে প্রথম অবস্থায় ৮ থেকে ১০টি বহুতল ভবন নির্মাণ করা হবে। ভবনগুলো হবে স্টিলের বডির উপর গ্লাসের দালান। এগুলো দেশি-বিদেশি করপোরেট প্রতিষ্ঠান ও মিডিয়া অফিসগুলোকে বরাদ্দ দেয়া হবে। যেখান থেকে তারা তাদের দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে। ডিএনসিসির এ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীর চেহারা যেমন পাল্টে যাবে তেমনি ঢাকা হবে একটা উন্নত মানের শহর।
নগরীর সার্বিক উন্নয়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে ঢাকায় তৈরি হচ্ছে ১০০ তলার মিডিয়াপল্লী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।