খালেদা জিয়ার জনসভায় সম্প্রতি দেয়া একটি বক্তব্য শুনে বরাবরের মতো শঙ্কিত বোধ করছিলাম। খালেদার বক্তব্য, ‘শেখ হাসিনাকে আমাদের হত্যার দরকার নেই, আল্লাহর গজবেই তিনি শেষ হবেন। বলার পর কি ঘটনা ঘটবে এ ভাবনা অনেকের মনে উদিত হয়েছিল! সত্যি সত্যি, প্রত্যেকবারের মতোই শনিবার দেয়া ঐ বক্তব্যের পরপরই মঙ্গলবার রাতে আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্য ড্রোন বানানোর সরঞ্জামসহ গ্রেফতার হলো। যাদের লক্ষ্য ছিল বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে শেখ হাসিনাকে বঙ্গবভবনে, খুব সম্ভব রাতে হামলা চালিয়ে হত্যা করা! তাহলে, এটি সন্দেহ করা অসম্ভব নয় যে, ঐ হত্যার পরিকল্পনার কথা খালেদা জানলেও জানতে পারেন! নতুবা অন্য কোন জনসভায় তিনি কখনও হাসিনা হত্যা সম্পর্কে কিছু বলেননি! যদিও এ লক্ষ্যে ষড়যন্ত্র হয়েছে অনেক। লক্ষণীয়, তার পরপরই বুধবার, যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজেনা খালেদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দেখা যায় এক অদৃষ্টপূর্ব বেশে খালেদা জিয়াকে! তিনি বিদেশী রাষ্ট্রদূতদের সরকারের ওপর চাপ প্রয়োগ করার অনুরোধ জানাবেন, তা ছিল সবার জানা। কিন্তু সে অনুরোধ জানালেন তিনি আকস্মিকভাবে ঘোমটার বাহুল্য ত্যাগ করে জর্জেটের বদলে জামদানি শাড়ি পরে অভাবনীয় এক ইউটার্ন গ্রহণ করে! ঘটনাটি জনমনে এক বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে! কোন কিছু না ভেবে এ নেত্রীর পোশাকের ক্ষেত্রে হঠাৎ ইউটার্ন নেয়ার কথা নয়। সামনের দিনে সম্ভবত এর অর্থ উদ্ঘাটন হবে। সে পর্যন্ত অপেক্ষায় রইল জনগণ। বেগম জিয়া গত একবছর যাবত সরকার প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপি নেত্রী যখনই কোন জনসভায় সরকার প্রধানের বিরুদ্ধে বিষদাগার করেন তখনই কোন না কোন জঙ্গির পরিকল্পনা ফাঁস হয়। এই সব পরিকল্পনার পিছনে রয়েছেন বেগম জিয়া। দেশবাসী আশা করে দেশের আদালতে বেগম জিয়ার ষড়যন্ত্রের বিচার হবেই হবে।
দেশের আদালতে বেগম জিয়ার ষড়যন্ত্রের বিচার হবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।