somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সৎ প্রধানমন্ত্রী!

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সন্ধ্যায় বের হওয়ার সময় আব্বু হাতে ৫০০ টাকা ধরিয়ে দিলো। প্রথমে নোটটা হাতে নিয়ে দেখতেছি আসল নাকি নকল। তারপর ভাবতেছি,এত টাকা কেন দিলো? আমি তো চাইনি? খুশিতে গদগদ হয়ে বের হলাম।

৫০০ টাকা ভাঙিয়ে একটা বেনসন কেনা ছোটলোকি কাজকারবার, তাই পুরো দশটাই নিয়ে নিলাম। একটু পর আব্বুর ফোন,

' আসার সময় ১০ টা হাসের ডিম, ৫ প্যাকেট কয়েল,এক কেজি চিড়া নিয়ে আসিস ' (ব্যাকগ্রাউন্ডে ঠাডার সাউন্ড হবে)

আসার সময় এক বন্ধুর দেখা,ব্যাচারা ডার্বি আর হলিউড খায়। তাই তাকে খুব একটা পাত্তা দিইনা। ছোটলোকি কাজকারবার পছন্দ না। বন্ধু বলল, দোস্ত আজকে না তুই আমাকে একটা বেনসন খাওয়ানোর কথা? পকেট থেকে একটা সিগারেট তার হাতে ধরিয়ে দিয়ে বললাম,দোস্ত তুই এইটা নিয়া দাড়া আমি খরচগুলা বাসায় রেখে আসতেছি,এক সাথে খাবো।

বাসায় এসে আব্বুকে বাকি টাকা ফিরিয়ে দিলাম। বাকি ১১০ টাকার হিসেব চায়নি। আব্বু জানে আমি অনেক সৎ। আমি যদি বাংলাদ্যশের প্রধানমন্ত্রী হতাম তাহলে,আমার আব্বু আমাকে ওয়ার্ল্ডের সৎ প্রধানমন্ত্রী হিসেবে পুরস্কৃত করতো।

বাসা থেকে বের হলাম,দেখি আমার ছোটলোক বন্ধু হাতে আলাউদ্দিন ভাইয়ের ছেরাগ(আমার দেয়া বেনসন) নিয়ে দাঁড়িয়ে আছে।

- দোস্ত লাইটার দে।

- ১১ টাকার বেনসন দিলাম আবার লাইটার ও? এত ছোটলোক কিভাবে হইলি তুই? যা সর সিগারেট দে,তোর বেনসন খাওয়ার যোগ্যতা নাই। যাহ সর...

সিগারেট ধরিয়ে আমি হাটতে লাগলাম,পেছন ফিরে দেখি,ছোটলোক বন্ধু এতিমের মত আমার দিকে তাকিয়ে আছে,আর গালাগালি করতেছে। ছোটলোক আবার বলে,আমি নাকি অসৎ।

আমিও গালাগালি করেছি প্রচুর,এবং বলে দিয়েছি,আরেহ যাহ যাহ,তোর মত হাজার বছরের ছেষ্ট ছোটলোক আমাকে অসৎ বললেও কি না বললেও কি, আমিতো আমার বাপের কাছ থেকে সৎ উপাধি পেয়ে গেছি। হা হা
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×