somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনতন্ত্রের ডাক ও আমাদের সচেতনতা

৩০ শে জুলাই, ২০২৪ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি শুধু কয়েকটা কথা বলতে চাই...

এই আন্দোলন দমাতে এবং ভেঙে চুরমার করে দিতে সরকার বেশ কয়েকটি বিষয়কে সামনে নিয়ে আসতে পারে। তারমধ্য কিছু হল ইনফ্লুয়েন্সার টাইপের ব্যক্তিবর্গ,সেটা হতে পারে রাজনৈতিক,হিউমিনিস্ট,শিক্ষাবিদ টাইপের। এরা আপনাদের সমর্থন দিয়ে আপনাদের ভেতরে ঢুকে গিয়ে লিডারশীপ দেয়া তত্থা নির্দেশনা দেয়া শুরু করবে। এটা হতে পারে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা সরাসরি ময়দানে। যখনই এই টাইপের কিছু এদের থেকে দেখবেন তড়িঘড়ি করে তামিম সাকিব মাশরাফির মত ছুড়ে ফেলে দিবেন,দুই সেকেন্ড ও সময় নিবেন না।

ছবিতে লক্ষ্য করুন,এটা ২৯ জুলাই ২০২৪ এর চিত্র,ঢাকার আকাশের চিত্র। একটি হেলিকপ্টার ও একটি ফাইটার জেট(সম্ভবত,আমি যদি ভুল না হই) উড়েবেড়াচ্ছে। এটা কেন? আপনাদের উপর হামলা করবে? গুলি করবে? অথকবা স্বৈরাচারের ভাষায় পানি ঢালবে? নাহ! এইসবের একমাত্র কাজ হচ্ছে মানুষকে ভীতিপ্রদর্শন করা,আতংকিত করা। পূর্বে যত অপকর্ম করেছে এরা আর এই ধরণের কোন কিছু করার সাহস রাখেনা।

ইউএন পীসকিপিং,ইউএন হিউমেন রাইটস শুধু নয়,সারা বিশ্বের অসংখ্য সাংবাদিক,বুদ্ধিজীবী,রাজনৈতিক নেতা,ইউকে পার্লামেন্ট সহ সবাই ডাকে সাড়া দিয়েছে,কথা বলেছে, বলতেছে। সেনাবাহিনীর উপরই শুধু চাপ আসেনি,গোটা স্বৈরাচারের উপরই এসেছে ও তার দলবলের উপর। মনে রাখবেন র‍্যাব বা র‍্যাপিড একশন গণভবন নামের ফোর্স অনেক ঠান্ডা হয়ে গেছে আগের চেয়েও। পুলিশ গুলি চালাবেনা আগের মত। তবে এরা সর্বোচ্চ ভাবে পুলিশ কে ব্যবহার করতে চাইবে,লাঠিপেটা বা টিয়্যারশেল। আপনারা সর্বদা সবকিছুর জন্য প্রস্তুত থাকবেন,মনে রাখবেন আপনার ভাই,আপনার বন্ধুদের জন্য এদের নূন্যতম সিম্প্যাথি ছিলোনা,নেই।

আকাশে যান,সেনাবাহিনীর গাড়িবহর অথবা র‍্যাবের গাড়ি সবই থাকবে,যুদ্ধের পরিবেশ তৈরী করে এরা এই রাষ্ট্রকে দমিয়ে রাখতে চাইবে। উগ্রতা পরিহার করবেন,ছেড়ে দিবেন না। ছাত্রলীগ পেলে ছাড়বেন না,ঢাবিতে আমাদের বোনদের আল্লাহরেএএএএএএএ চিৎকারের শব্দ এখনো কানে বাজে।

সবচেয়ে বড় বিষয় হচ্ছে সামাজিক ভাবে নিজ এলাকায় কমিউনিটি গড়ে তুলুন,প্রয়োজনে পরিবার সহ অন্যান্য এলাকার,একই বিল্ডিং,পাশের বিল্ডিংয়ের মানুষদের সাথে একজোট হয়ে যান,এরা আপনাকে দিনের বেলায় গুলি না করলেও রাতে গুম করতে পারে,এরেস্ট তো করবেই,অতএব কমিউনিটি গড়ে তুললে আপনার বাসায় এট্যাক করলে কমিউনিটির মাঝে সেটা ছড়িয়ে দিন হেল্প চেয়ে,সবাইকে ডাক দিন,একিভাবে আপনিও করবেন(পরিবার প্রয়োজনে পুরো বিল্ডিংয়ের সব মানুষ সাহায্য বেরিয়ে আসুন এভাবেই গ্রেপ্তার বা গুম ঠেকানো সম্ভব এবংকি আবাসিক এলাকায় ঢুকার ও সাহস পাবেনা দুই একটা জায়গায় উল্টো হামলার শিকার হলে।

সর্বশেষ যে বিষয়টি বলব সেটা হচ্ছে,আপনি যে গুম হচ্ছেন অথবা আপনি যে এরেস্ট হচ্ছেন এটার একমাত্র কারণ হচ্ছে সোর্স। পুলিশ,ডিবি,র‍্যাব যে কাউকে বাসায় গিয়ে এরেস্ট করে তারা কখনোই নিজেরা আগে যায়না,এদের সোর্সের মাধ্যমে এরা কনফার্মেশন নেয়,দ্যান ডিরেক্ট হিট করে। এই হিট শব্দটা আসলে মূলত র‍্যাবের। র‍্যাবের গুম সম্পর্কে বা সোর্স সম্পর্কে অন্য কোনদিন কথা বলব। অতএব এই সোর্সদের এড়িয়ে চলুন,বিশেষ করে এই সময়ে কট্টর, উগ্রপন্থী ও দুই নৌকায় পা দেয়া আপনার বন্ধুকেও পরিহার করুন। এড়িয়ে চলুন,আপনি ভাত খেলে বলবেন চাওমিন খাইছেন,চাওমিন খাইলে বলবেন ডিবির ন্যুড(ল)স খাইছেন।

সবাই দোয়া করবেন,মসজিদে,রাস্তায়,হাটতে,বসতে,খাইতে,নামাজে,গীর্জায়,মন্দিরে।

পূর্ব দিগন্তে সূর্য উঠতেছে বন্ধুরা...

- Riaz Hannan
Blogger,Online Activist,Humanist
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৪ রাত ৯:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×