“আজব কাজ কারবার”
-মোঃ রিদওয়ান নুর রহমান
কি বিচিত্র ,তাই না ? যখন
দেখেও না দেখার ভান করতে হয়
শুনেও না শুনার ভান করতে হয় ,
জেনেও না জানার ভান করতে হয়
বুঝেও না বুঝার ভান করতে হয় ।
কি অদ্ভুত , তাইনা ? যখন
যা হবার নয় তাই হয়
যা সত্য নয় তাই সত্য হয় ,
যা প্রিয় নয় তাই প্রিয় হয়
যা স্বপ্ন নয় তাই দিবাস্বপ্ন হয় ,
কি বিস্ময় , তাইনা ? যখন
যা ভাববার নয় তাই ভাবতে হয়
যা বলার নয় তাই বলতে হয় ,
যা ভুলার নয় তাই ভুলতে হয়
যা শিখার নয় তাই শিখতে হয় ,
যা মানার নয় তাই মানতে হয়
যা চলার নয় তাই চলতে হয়
যা ভাজ্ঞার নয় তাই ভাজ্ঞতে হয়
যা জ্বালার নয় তাই জ্বালাতে হয় ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




