
বিপিএল মূলত বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য, কিন্তু আজ সকালে প্রথম আলো পেপারে দেখলাম নিলামের জন্য খেলোয়াড়দের তালিকা ঘোষণা করা হয়েছে। কিন্তু যেখানে বাংলাদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য অর্থাৎ নিলামের দর শুরু হবে ৪৫ হাজার ডলার থেকে, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির ক্ষেত্রে এটি ৩০ ও ২০ হাজার ডলার।
সেখানে বিদেশি ‘এ’ ক্রিকেটারদের ভিত্তিমূল্য ১ লাখ ডলার, ‘বি’ ও ‘সি’ যথাক্রমে ৫০ ও ২৫ হাজার ডলার।
বিদেশি ক্রিকেটারদের বেশি দাম দেবার ব্যাপারে সমস্যা নাই কিন্তু দেশি ক্রিকেটারদের দাম তুলনামূলক কম কেন? যদি বিপিএল হর্তা কর্তারা ব্যবসা
বাদ দিয়ে ক্রিকেটারদের উন্নতির চিন্তা করত তাহলে একাদশে ৫ জন বিদেশি ক্রিকেটারদের খেলার ব্যবস্থা করতনা এবং সাথে অনু:১৯ এর ১/২ জন ক্রিকেটার একাদশে খেলার নিয়ম করত যার ফলে তারা এসব আন্তজাতিক ক্রিকেটারদের থেকে কিছু শিখতে পারে।
ছয়জন বাংলাদেশি ও ১৮ জন বিদেশি ক্রিকেটারকে ‘এ’ ক্যাটাগরিতে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের জন্য খেলোয়াড়দের তালিকা ঘোষণা করা হয়েছে। প্রতিটি দলকে সর্বনিম্ন ২০ লাখ ডলার খরচ করতেই হবে, সর্বোচ্চ খরচ করা যাবে ৫০ লাখ ডলার।
‘এ’ ক্যাটাগরিভুক্ত ১৮ বিদেশি ক্রিকেটার— ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান, কেমার রোচ, জেরোম টেলর, ম্যাট প্রায়র, আবদুল রাজ্জাক, স্কট স্টাইরিস, শোয়েব মালিক, চামিন্ডা ভাস, মুত্তিয়া মুরালিধরন, ডার্ক ন্যানেস, হার্শেল গিবস, অজন্তা মেন্ডিস, আজহার মাহমুদ ও শহীদ আফ্রিদি।
ক্যাটাগরি ‘এ’
ভিত্তিমূল্য ৪৫ হাজার ডলার
মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস, মাশরাফি বিন মুর্তজা
ক্যাটাগরি ‘বি’
ভিত্তিমূল্য ৩০ হাজার ডলার
নাজিমউদ্দিন, রকিবুল হাসান, ইলিয়াস সানি, সোহরাওয়ার্দী শুভ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম, শাহাদাত হোসেন, নাঈম ইসলাম।
ক্যাটাগরি ‘সি’
ভিত্তিমূল্য ২০ হাজার ডলার
তুষার ইমরান, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন (মিলন), ফরহাদ হোসেন, সাব্বির রহমান, আসিফ আহমেদ, মাহমুদুল হাসান, রাজিন সালেহ, মেহরাব হোসেন জুনিয়র, মমিনুল হক, ফয়সাল হোসেন, আফতাব আহমেদ, সোহাগ গাজী, আরাফাত সানি, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন (অপু), নূর হোসেন, এনামুল হক জুনিয়র, রবিউল ইসলাম, মুক্তার আলী, সৈয়দ রাসেল, আল আমিন, মাহবুবুল আলম, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ, আরাফাত সালাউদ্দিন, জিয়াউর রহমান, ধীমান ঘোষ, শুভাগত হোম চৌধুরী, শামসুর রহমান, আলাউদ্দিন বাবু, আনামুল হক, রনি তালুকদার, নাফিস ইকবাল, অভিষেক মিত্র, সৌম্য সরকার, নাসিরউদ্দিন ফারুক, মাইশুকুর রহমান, ফজলে রাব্বি, মার্শাল আইয়ুব, আবুল বাশার, তাসামুল হক, তানভীর হায়দার, সাকলাইন সজীব, সানজামুল ইসলাম, শাকের আহমেদ, মুরাদ খান, সগীর হোসেন, কামরুল ইসলাম রাব্বি, দেলোয়ার হোসেন, তাপস বৈশ্য, শুভাশিস রায়, কাজি কামরুল, তাজিন আহমেদ, আবুল হাসান, জোবায়ের আহমেদ, এজাজ আহমেদ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শাহজাদা, শাহিন হোসেন, আরিফুল হক, মাহবুবুল করিম, রেজাউল করিম ও আবু জায়েদ।
* সূত্র প্রথম আলু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


