somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতার বর্জ্য

২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( উল্টোচিন্তার কথকতা )

দেখা যাচ্ছে, যে জাতি যতধিক উন্নত সে জাতির ঈশ্বর ততধিক আধুনিক।

স্বর্গের হাতছানি আছে বলেই একই হাতে দান এবঙ খুন দুটোই সংঘটিত হচ্ছে।

লোকে দেদারচে আস্তিক-নাস্তিক, আমলা-কামলা, পীর-ধার্মিক হয়ে উঠছে মানুষ হচ্ছে না।

ভিটামিন-এ এখন আর মানুষের অন্ধত্বের সঙ্গে পেরে উঠছে না।

নিলামে শিক্ষা বিকিয়ে মানুষ লাইন দিয়ে সার্টিফিকেট কিনছে।

ফুলের চেয়ে ঔষধি গাছ লাগানোটাই ইদানিং খুব বেশী জরুরী হয়ে পরেছে।

তারাই উত্তম এবঙ ভাগ্যবান ডাক্তার আসার পূর্বেই যারা মারা যাচ্ছে।

‘পাশবিক’ শব্দটি ‘মানবিক’ শব্দটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।

সনদপত্রের ভারে আমার বন্ধুরা নুব্জ হয়ে পড়ছে।

জনসংখ্যার চেয়ে দ্বিগুণ হারে বেড়ে চলেছে দারিদ্রতা।

দেশে আওয়ামীলিগ, বিএনপি, জামায়াতপন্থী মিলছে মানুষ মিলছে না।

ক্যারেক্টার সার্টিফিকেটও লুজ ক্যারেক্টারে আক্রান্ত হয়ে পড়ছে।

সংবাদপত্রের বিজ্ঞাপনও টিভিতে প্রচারিত হয়।

সব গোলাপেরই একই গন্ধ।




দুটি কবিতা

পতঙ্গ

তোমাদের উপেক্ষা আর হিংস্র চোখের দিনে
আঁতকে উঠেছিলো আমার ভয়

একটা কাঁচের দেয়াল তুলে তোমরা পৃথক হয়ে গেলে
আমি যখন কাঁচের স্বচ্ছতা এবঙ অন্ধকার সম্পর্কে জানলাম

আমাদের মাঝখানে কাঁচের বধিরতা

দেয়ালের এইপাশে আমি বড় একা




অভিনব আগুন

‘তোমার শরীর সে তো বিরল ঊনুন
প্রতিবার আগুনরঙা আলিঙ্গনের পর
থাকে শুধু সাদা ছাই’
-ছাইপথ, শফিউল শাহীন

আলিঙ্গনের সমাপ্তিতে তুই যে কান্তি রেখে গেলি
আমি সে সাদা ছাইয়ের অবশিষ্ট কয়লা
এক আধুনিক ভোরে কামারশালায় বিক্রি করে দিয়েছি

আর দেখে যা কি অদ্ভুত উপায়ে
কামারশালার অত্যাধুনিক ল্যাবে
টেষ্টটিউবের অভিজাত অন্ধকারে ঝলসে উঠছে অভিনব আগুন
নিশ্বাস পোড়াতে আসে ফিনাইলের ঝাঁঝ

বাঁঝা নারীর মাজা ঠোঁটে ছলকে ওঠে হাসি!

অভিনব আগুন প্রতিপ অন্ধকারের
উপড়ে ফেলছে চোখ

শুনেছি সে অন্ধকার নিয়মিত রোদ চশমা পরে
_____________ * _____________



বলুন তো?

জাতির বিবেকের থুক্কু পাঠকের কাছে প্রশ্ন

আমরা বিড়াল কুকুর খুব ভালোবাসি। আমরা মানে আমাদের পরিবারের সবাই। এতটাই ভালোবাসি যে, একবার আমাদের পোষা একটি বিড়াল মারা যাওয়ার পর আমরা যেভাবে শব্দ করে কেঁদে উঠেছিলাম, প্রতিবেশীরা ছুটে এসেছিলো আমাদের কারো কিছু হয়েছে এই ভেবে। একজন তো হতাশ হয়ে বলেই ফেললো, ‘ও বিড়াল মারা গেছে, আমি আরো ভেবেছিলাম কি-না কি!’ তো এরকমই এক প্রতিবেশী সেদিন আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিলো, ‘বিড়াল পুষবো কেন, বিড়াল কি ডিম পারে?’

উত্তরে আমি বলেছিলাম, ‘তাহলে ফুলগাছ লাগান কেন? ফুলগাছ কি ফল দেয়?’

আপনি হলে কী বলতেন?


সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

Millennials: আমরা কি সত্যিই ব্যর্থ প্রজন্ম?

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০



Millennials: আমরা কি সত্যিই ব্যর্থ প্রজন্ম?

১৯৮১–১৯৯৬ সালের মধ্যে জন্ম নেওয়া মানুষদের বলা হয় Millennials বা Generation Y। আমার জন্ম ১৯৯৪ সালে। আমিও এই প্রজন্মের একজন।

কখনো কখনো মনে... ...বাকিটুকু পড়ুন

×