somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Cool/hot হওয়ার foolproof আইডিয়া :P (রি-পোস্ট)

০৩ রা আগস্ট, ২০১০ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন যে যুগ এসেছে, আবাল বৃদ্ধ বণিতা সবার মাথায় এখন চেপেছে পশ্চিমা ফ্যাশনের ভুত। তরুন-তরুনীরা এক্ষেত্রে এক ডিগ্রী উপরে। ছেলেরা চাচ্ছে cool থাকতে আর মেয়েরা চাচ্ছে নিজেদের মদ্ধে একটা hot ভাব জাগিয়ে তুলতে। কিন্তু চাইলেই কি হবে? বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায় cool সাজতে গিয়ে তারা fool হয়ে যায়। আর hot হতে গিয়ে হয় ‘ক্ষেত’।এই ধরনের কঠিন সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য igloo Sundae এর শুভেচ্ছা সহ নিম্নের ড্যামপ্রুফ আইডিয়া গুলো পেশ করা হল-
ছেলেদের জন্যঃ
১।এখনকার আবহাওয়ার সবচেয়ে cool ড্রেস হল স্যান্ডোগেংজী ও হাফপ্যান্ট। কি ঠিক বলেছি না? তবে রঙ টা হতে হবে টকটকে, গাড় উজ্জ্বল ও বিপরিতধর্মী যেমনঃ হলুদ গেংজী-সবুজ প্যান্ট, কমলা গেংজী-বেগুনি প্যান্ট ইত্যাদি।
২।চরনযুগলের শোভা বাড়ানোর জন্য উপরের ড্রেসের সাথে রাবারের স্পঞ্জ চমত্কার মানাবে।
৩। এখন রৌদ্র থেকে বাচবার জন্য একটা ক্যাপ পড়া দরকার। কিন্তু ক্যাপ-পরা আপনার উপরের গেট-আপ এ দুধে কেরসিন ঢালার মতই হবে। আপনার দরকার স্পেশাল কিছু একটা। এক কাজ করুন একটা বড় তরমুজের খোলস্কে চারদিকে জিগজ্যাগ ডিজাইনে কেটে নিন। অতঃপর রি তরমুজি ক্যাপ মাথায় চড়িয়ে হাটতে থাকুন রাস্তায় ‘দিলাম না পাত্তা’ মুডে। তরমুজের ঠান্ডা রসে আপনি ও পরিবেশ দুইটাই cool হয়ে যাবে।
মেয়েদের জন্যঃ
১। প্রথমেই চুলের কথায় আসা যাক। চুল এমন ভাবে এলোমেলো রাখতে হবে যাতে চড়ুই পাখি তার ভিতর শান্তির নীড় গড়তে ও তার এক জোড়া বাচ্চা নিয়ে গাইতে পারে, “তোমাদের চাই!! Double চড়ুই!আমি তোমাদের চাই!!তুরু তুরু তুরু!!!”
২।পান খেয়ে ঠোট অস্থায়ীভাবে লাল করুন, আর তার উপর ঘষে নিন এক ফটা তেল; ব্যাস হয়ে গেল, লিপিস্টিক-লিপগ্লস ছাড়াই hot দেখাবে আপনাকে।
৩।কাকের ৬/৭ টি পালক একত্রে একটি কাইতুন(এক ধরনের কাল মোটা সুতা) দিয়ে বেধে গলায় পরে নিন এবং কানে পরুন ১ টি করে বড়ই বিচি।
৪।কাপড়ের ক্ষেত্রে যে কোন backdated শাড়িই এখন hot । কারন, ওল্ড ইজ গোল্ড।
৫।শাড়ির সাথে সবচেয়ে মানানসই ফুটওয়ার হল কেডস জুতা। আর এইজন্যই উপড়ের গেট-আপ এ যখন আপনি রাস্তা দিয়ে হাটবেন সবাই আপনার দিকে তাকিয়ে গেয়ে উঠবে- “Oye bubbly! Oye hoye bubbly! Be my lover bubbly” :P:P:P
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×