চলতি সপ্তাহে রিলিজ হলো হৃদয় খানের ২য় অ্যালবাম বলনা। অ্যালবামের গানগুলো শুনে বেশ ভালোই লাগলো। অন্তত মনে হলো হাবিব, ফুয়াদের ধারাবাহিকতায় আরেকজন ভালো মিউজিশিয়ান পেলাম আমরা। সাধারণারণত অধিকাংশ মিউজিশিয়ানই তার প্রথম অ্যালবাম হিট করলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। সাম্প্রতিক কালে এক্ষেত্রে বড় উদাহরণ হিসেবে বালামের কথা উল্লেখ করা যেতে পারে। বালামের প্রথম অ্যালবাম বালাম সুপার-ডুপার টিহ করার পর সকলেরই প্রত্যাশা ছিলো বালামের পরবর্তী অ্যালবামটিও হিট করবে। কিন্তু বালামের পরবর্তী অ্যালবাম বালাম টু আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। সেই হিসেবে হৃদয় সফল বলা যেতে পারে। কারণ যতটুকু জানি হৃদয়ের এ অ্যালবামটি তার প্রথম অ্যালবামের সাফল্যকে ছাড়িয়ে যাবে। অনুরূপ বিষয়টি ঘটেছিলো হাবিব ও ফুয়াদের ক্ষেত্রেও। তাদের প্রতিটি অ্যালবামই বলা যায় সফলতার মাপকাঠিতে বেশ উঁচুতে।
হৃদয় তার নতুন অ্যালবামে গানের কথা ও সুরে মেলোডিকে প্রাধান্য দিয়েছে। ফলে সহজেই গানগুলো 'টাচি সঙ' হিসেবে শ্রোতাদেরকে স্পর্শ করবে। গানে বিভিন্ন ইন্ট্রুমেন্টের ব্যবহার হৃদয় করেছে। খুব হাই বিট গানে ইউজ করা হয় নি। বিশেষ করে অ্যালবামের একমাত্র ডুয়েট গান "অবুঝ ভালোবাসা"তে সেতারের যে ইউজ করা হয়েছে তার জন্য হৃদয় বাড়তি প্রশংসা পেতে পারে।
ফুয়াদের ঢঙে Rap ইউজ করেছে হৃদয়। এতে করে গানগুলোর মধ্যে বিভিন্ন ফ্লেভার পাবে শ্রোতারা। এফএম রেডিওগুলোতে ইতিমধ্যে হৃদয় খানের এ অ্যালবামের গানগুলো বেশ জোরে সোরেই প্রচারিত হচ্ছে। তবে মজার ব্যাপার হলো, হৃদয় তার প্রায় সব গানেই নিজের নাম অর্থাৎ "হৃদয়" শব্দটি ব্যবহার করেছে।
গুড লাক হৃদয় খান।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


