somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Jagannath University

৩০ শে মে, ২০১২ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম (SDEMS) সফটওয়্যার উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে ব্যাপকভিত্তিক পূর্ণাঙ্গ Student Database and Examination Management System (SDEMS) সফটওয়্যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম Student Database and Examination Management System (SDEMS) ব্যাপকভিত্তিক ডাটাবেজ তৈরী করেছে। IBCS-PRIMAX Software (BD) Ltd. কোম্পানী অত্যন্ত দক্ষতার সাথে এই সফটওয়্যারটি তৈরী করে। IBCS-PRIMAX Software (BD) Ltd. কোম্পানীর চেয়ারম্যান এম. এ. তৌহিদ বলেন, “ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম SDEMS সফটওয়্যার তৈরী করা হয়েছে।” উপাচার্য মহোদয়ের একান্ত আগ্রহে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল ভিশন-২০২১ এর অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Database তৈরী এবং সেমিস্টার পদ্ধতির সকল পরীক্ষা কার্যক্রমে Automation পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়।

এ লক্ষ্যে উপাচার্য মহোদয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজ ও পরীক্ষা পদ্ধতির উপর অভিজ্ঞ শিক্ষক ও কর্মকর্তা সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির ঐকান্তিক ও ধারাবাহিক প্রচেষ্টায় আজ আমরা বিশ্ববিদ্যালয়ে এই ঐতিহাসিক সাফল্যের দারপ্রান্তে উপনীত হয়। উপাচার্য SDEMS সফটওয়্যার উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অতি সহজে ট্রান্সক্রিপট, ফাইনাল গ্রেডশীট, সেমিস্টার গ্রেডশীট, সনদপত্র পেতে শুরু করবে।

একই সাথে বিভিন্ন পরীক্ষা কমিটির সদস্যবৃন্দকে তাদের মূল্যবান সময় নষ্ট করে এখন থেকে ম্যানুয়াল টেব্যুলেশন শীট ও রেজাল্টশীট তৈরী করার মত জটিল কর্ম সম্পাদন করতে হবে না। এসময় উপাচার্য বলেন, “এই সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার ফলাফল অটোমেশন করা হয়েছে। ফলে পরীক্ষার ফলাফল দ্রুত গতিতে স্বল্পসময়ে প্রকাশ করা সম্ভব হবে। শিক্ষকদের ক্লাস পরীক্ষা নিতে সুবিধা হবে। এই সফটওয়্যার তৈরী একটি যুগান্তকারী কাজ। কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে এ ধরনের কোন সফটওয়্যার তৈরী করা হয়নি। এই সফটওয়্যার তৈরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মাইফ ফলক হয়ে থাকবে।

নিয়ম-কানুন মেনে অতি সতর্কতার সাথে কাজটি করলে এই সফটওয়্যার সেবা আমরা দীর্ঘদিন পেতে পারব। অতি শীঘ্রই মাস্টার্সের পুরো কোর্সটি এই সফটওয়্যারের আওতায় আসবে। ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষায় ডিজিটাল পদ্ধতিতে এক ধাপ এগিয়ে গেল।

” সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সফটওয়্যার কমিটি আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “উপাচার্য মহোদয়ের নিরলস চেষ্টায় আমরা কাজটি সফলভাবে সম্পন্ন করেছি। সর্বাধিক মানসম্পন্ন করে অতি দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করা সম্ভভ হবে।” শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, “এই সফটওয়্যারের মাধ্যমে দ্রুত ফলাফল তৈরী করা সম্ভব হবে এবং বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্য্যক্রমে আরো এগিয়ে যাবে।” এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া বলেন, “শিক্ষকরা নিয়মিত খাতা দেখলে এই সফটওয়্যারের মাধ্যমে দ্রুত ফলাফল প্রস্তুত করা সম্ভব হবে। সফটওয়্যারটি বিভিন্ন দিকে তুলে ধরেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার জনাব মোঃ নাসির উদ্দিন তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক ও সফটওয়্যার কমিটির সদস্য-সচিব এ. কে. এম. আক্তারুজ্জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

News courtesy: campusnews24bd.com
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×