somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বগুড়ায় মাছের মেলায় শত কেজি ওজনের মাছ!!!!!!!!!!!!!!!!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বগুড়ার গাবতলীতে বসেছে দেড়শ' বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। বুধবার মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয় হরেক প্রজাতির বিশালাকৃতির মাছ। এরমধ্যে প্রায় ১০০ কেজি ওজনের বাঘাইড় ও বড় বড় কাতলা মাছগুলো নজর কাড়ে সকলের। মেলা উপলক্ষে পার্শ্ববর্তী ২০ গ্রাম আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে পরিণত হয়েছিলো মিলনমেলায়। এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, প্রায় দেড়শ' বছর আগে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে ইছামতি নদীর শাখা (খাল) সংলগ্ন পোড়াদহ নামক স্থানে একটি বটবৃক্ষ তলে আয়োজন করা হতো সন্ন্যাসী মেলা। প্রতি বছরের মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার অনুষ্ঠিত এই মেলা কালের বিবর্তনে হয়ে ওঠে পূর্ব বগুড়াবাসীর মিলনমেলায় । নদী তীরবর্তী স্থানে এই মেলায় দিনকে দিন নানা প্রজাতির মাছের আমদানি হতে শুরু করে। এক সময় তা এই অঞ্চলে মাছের মেলা হিসেবে পরিচিতি লাভ করে। একপাশে বসেছিলো গৃহস্থালীর প্রয়োজনীয় সামগ্রী— বিশেষ করে মসলাপাতির দোকানপাট। অপর পাশে ছিলো কাঠের আসবাবপত্রের দোকান। সেসাথে হরেকরকমের মিষ্টির দোকান তো রয়েছেই । মেলার প্রধান আকর্ষণ মাছপট্টিতে বিশালাকৃতির বাঘাইড় ছাড়াও উঠছিলো বড় বড় চিতল, বোয়াল, রুই, কাতলা ও শোল মাছ। মেলা ঘুরে দেখা যায়, শত কেজি ওজনের বাঘাইড় বিক্রি হয়েছে দেড় হাজার টাকা কেজিতে। এছাড়া ৫৭ থেকে ৬৪ কেজি ওজনের বাঘাইড় মাছ বিক্রি হয়েছে এক হাজার ২০০ টাকা কেজি ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয় এক হাজার ৪০০ টাকা কেজি হিসেবে। এছাড়া ১৫ কেজি ওজনের পাঙ্গাস বিক্রি হয়েছে ৭০০ টাকা কেজি। ৪ থেকে ৬ কেজি ওজনের বিভিন্ন প্রজাতির মাছ ৩০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হয় মেলায়। মাছপট্টিতে কথা হয় মাছের আড়তদার আতিক মিয়ার সাথে । তিনি জানালেন, মেলায় বড় মাছের চাহিদা থাকায় তিনি এবার বেশ কয়েকটি বাঘাইড় মাছ, বড় বোয়ালসহ পাঙ্গাস মাছ তুলেছেন । দামও পাওয়া যাচ্ছে ভাল । ২৮ হাজার টাকা দিয়ে ২০ কেজি ওজনের কাতলা মাছ কিনেছেন গাবতলীর নেপালতলী গ্রামের রফিকুল । তিনি জানালেন, মাছের দাম নয়, মাছের আকারটিই বড় ব্যাপার। বাসায় আত্মীয়-স্বজনদের এই মাছ দিয়ে আপ্যায়ন করাতে পারবেন ভাবতেই তার আনন্দ হচ্ছে ।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×